Sunra
Yamaha Banner
Search

মটোল্যাব্এ অনুষ্ঠিত হলো সুজুকি টেস্ট রাইড ক্যাম্পেইন ২০২০

2020-03-18

মটোল্যাব্এ অনুষ্ঠিত হলো সুজুকি টেস্ট রাইড ক্যাম্পেইন ২০২০


Suzuki Test Ride Campaign 2020 at Motolat 01

গত ১৫ই মার্চ, রোজ রবিবার মটোল্যাবে ( মোটরসাইকেলভ্যালী কতৃক পরিচালিত ফ্রি মোটরসাইকেল ট্রেনিং সেন্টার) অনুষ্ঠিত হলো সুজুকি টেস্ট রাইড ক্যাম্পেইন ২০২০। উক্ত টেস্ট রাইড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মটোল্যবের (মোটরসাইকেলভ্যালী কতৃক পরিচালিত ফ্রি মোটরসাইকেল ট্রেনিং সেন্টার) প্রশিক্ষনার্থীবৃন্দ ( প্রায় ৬০ জন), এছাড়া আরও উপস্থিত ছিলেন সুজুকি মোটরসাইকেলের আগ্রহী ক্রেতাবৃন্দসহ সকল বাইক প্রেমি উৎসুক জনগণ। অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ৩টা থেকে এবং শেষ করা হয় বিকেল ৬টা পর্যন্ত। সুজুকি টেস্ট রাইড ইভেন্টে মটোল্যাবের সকল প্রশিক্ষানার্থী তাদের পছন্দের সুজুকি বাইক টেস্ট রাইড করেন এবং সেই বাইকগুলোর পারফরমেন্স, ইঞ্জিন ক্ষমতা ইত্যাদি বিষয়ে অবগত হন। উক্ত টেস্ট রাইড ক্যাম্পেইন সকলের সাহায্যে একটি সুন্দর ও গোছালো টেস্ট রাইড ইভেন্ট সম্পন্ন হয় এবং সেখানে আগ্রহী সুজুকি বাইকের ক্রেতাবৃন্দ সহ সকলেই ব্যাপক সাড়া দেন। তারা সকলেই এই রকম টেস্ট রাইড ইভেন্ট বার বার চান এবং এই ধারাবাহিকতা মটোল্যাবে বজার রাখতে চান।


Suzuki Test Ride Campaign 2020 at Motolat 02

সুজুকি টেস্ট রাইড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন র্যাং কন মোটরবাইক লিমিটেড এর টেররিটরি ম্যানেজার জনাব ওবায়দুল ইসলাম পলাশ, টেররিটরি সার্ভিস ম্যানেজার ঋত্বিক রয়, র্যাং কন মোটরবাইক লিমিটেড এর অথোরাইজড ডিলার রুনা এন্টারপ্রাইজ , তাহেরপুর, রাজশাহী এর স্বত্বাধিকারী জনাব রফিকুল ইসলাম । আরও উপস্থিত ছিলেন মোটরসাইকেল ভ্যালীর বিজনেস ডেভেলপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ আসিফ রেজা, মটোল্যাবে দায়িত্বরত প্রজেক্ট অফিসার জনাব মেহেদি হাসান পরাগ , জনাব মোজাফফর হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজাশাহী জিক্সার ক্লাব এর সদস্যবৃন্দ।
র্যাং কন মোটরবাইক লিমিটেড এর টেররিটরি ম্যানেজার জনাব ওবায়দুল ইসলাম পলাশ গ্রাহকদের সুজুকি বাইক সম্পর্কে অবগত করেন এবং তাদের সুজুকি বাইক কেনার জন্য পরামর্শ দেন।



Suzuki Test Ride Campaign 2020 at Motolat 04

টেররিটরি সার্ভিস ম্যানেজার ঋত্বিক রয় গ্রাহকদের বাইকের ভালো সার্ভিস নিয়ে কিছু মতবাদ ব্যাক্ত করেন এবং কীভাবে সুজুকি বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন সে বিষয়ে পরামর্শ দেন।

রুনা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জনাব রফিকুল ইসলাম গ্রাহকদের জন্য আগামী ২৬ শে মার্চ পর্যন্ত একটি অফার চালু করেন এবং তার শো রুম থেকে বাইক কিনলে সেই অফার উপভোগ করতে পারবেন।


Suzuki Test Ride Campaign 2020 at Motolat 05

মোটরসাইকেল ভ্যালীর বিজনেস ডেভেলপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান গ্রাহকদের মোটোল্যাবের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন এবং ভবিষ্যতেও এর থেকে আরও বড় বড় ইভেন্ট মটোল্যাবে করার আশা ব্যাক্ত করেন।


Suzuki Test Ride Campaign 2020 at Motolat 06

সুজুকি টেস্ট রাইড ক্যাম্পেইনে সকল মটোল্যাবের প্রশিক্ষানার্থীদের মাঝে সুজুকি ব্র্যান্ডের টি শার্ট উপহার দেওয়া হয় এবং স্ন্যাকস বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



Suzuki Test Ride Campaign 2020 at Motolat 03

Bike News

Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Bajaj offering discounts of up to 15,000 taka to double the joy of Eid
2026-03-02

With the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...

English Bangla

Related Motorcycles

Filter