Sunra
Yamaha Banner
Search

পিএইচপির নতুন বাইক পিএইচপি কমান্ডো ১৫০

2021-07-17

পিএইচপির নতুন বাইক পিএইচপি কমান্ডো ১৫০

1626499934_php-comando-news.jpg
আমাদের রাস্তায় আমাদের গাড়ি, থাকবে সবার বাড়ি বাড়ি” স্লোগানকে সামনে রেখে পিএইচপি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে পিএইচপি কমান্ডো ১৫০। পিএইচপি অটোমোবাইল তাদের বাইকের তালিকায় নতুন এই ১৫০ সিসি পিএইচপি কমান্ডো অন্তর্ভুক্ত করল। এখন থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে পিএইচপি কমান্ডো ১৫০। ক্যাফে রেসার ক্যাটাগরির এই বাইকটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি আশা করা যায় এর পারফর্মেন্সও অনেক ভালো হবে। এ বাইকের মৌলিক কিছু ফিচারস এক নজর দেখে নেওয়া যাক।

বাইকটিকে তৈরি করা হয়েছে ক্যাফে রেসার ক্যাটাগরি হিসেবে তাই এই বাইকের মধ্যে ক্যাফে রেসারের পূর্ণাঙ্গ ভাব রয়েছে। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ২ ভালভ ইঞ্জিন , ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিন চালু করার জন্য রয়েছে ইলেকট্রিক এবং কিক স্টার্ট অপশন এছাড়াও রয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার ৮.৩কিলোওয়াট @৮৫০০আরপিএম এবং টর্ক ১০.৫ এনএম @ ৭৫০০ আরপিএম। সামনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক এবং চাকার সাইজ ১১০/৮০-১৭ এবং পেছনের চাকার রয়েছে ড্রাম ব্রেক । পেছনের চাকার সাইজ ১৪০/৭০-১৭। বাইকের তেল ধারণ ক্ষমতা ১৫.৫ লিটার। সব মিলিয়ে বাইকের ওজন ১২৫ কেজি। পিএইচপি কমান্ডো বাইকের রয়েছে ৩ টি ভিন্ন রঙ এবং সেগুলো হল- কালো, বাদামি ও লাল।

আশা করা যায় এই পিএইচপি কমান্ডো ১৫০ বাইকটি বাংলাদেশের বাজারে ভালো একটি জায়গা করে নিতে সক্ষম হবে।

পিএইচপি কমান্ডো ১৫০ বাইকের দাম ১, ৬৫,০০০ টাকা।

Bike News

CFMoto, one of the best premium motorcycle brands of the time
2026-04-08

Among the few new brands that have entered the country's market since the increase in the CC limit in the motorcycle market in...

English Bangla
BAJAJ BIKE PRICE AFTER EIDUL FITR APRIL 2026
2026-04-07

Bajaj is a very popular brand among the grassroots bike users in the commuter segment in Bangladesh. One of the reasons behind...

English Bangla
Bengali year begin with the joy of Baisakhi with Yamaha
2026-04-05

Yamaha always wants to be with the joy and celebration of the people of the country and reorganizes the price list of each of ...

English Bangla
Yamaha extends Eid offer to extend Eid joy
2026-03-25

People across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...

English Bangla
Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter