Sunra
Yamaha Banner
Search

দাম কমলো হিরো মোটরসাইকেলের

2018-11-04

দাম কমলো হিরো মোটরসাইকেলের


Hero-reduced-motorcycle-price


বাংলাদেশে বিভিন্ন মোটোরসাইকেল ব্র্যান্ড গ্রাহকদের সাধ্যের কথা মাথায় রেখে সহনীয় দামের মধ্যে বিভিন্ন ডিজাইনের বাইক সরবরাহ করে চলেছে। ইন্ডিয়ান,চাইনিজ,জাপানিজ সহ বিভিন্ন দেশের ব্র্যান্ডগুলোর মধ্যে একটি প্রতিযোগিতাপূর্ণ মার্কেট পরিলক্ষিত হয়। এক কোম্পানী যদি তার বাইকগুলোর দাম কমায় তাহলে তাদের বাইকগুলোর চাহিদা পূর্বের তুলনায় অনেক বেড়ে যায় আর ব্র্যান্ডভ্যালুতো আছেই। নামীদামী ব্র্যান্ডগুলোর মধ্যে হিরোর বেশ কদর রয়েছে আর হিরোর মোটরসাইকেলগুলো অভিনব কম দামে পাওয়া যাচ্ছে আর তাই তাদের বাইকের চাহিদা আরও বৃদ্ধি করতে আবারো দাম কমলো হিরো মোটরসাইকেলগুলোর। চলুন এক পলক দেখে নেওয়া যাক তাদের কোন কোন বাইকের দাম কী পরিমাণে কমানো হয়েছে।

হিরোর বাইকগুলোর সাথে আমরা কমবেশি সবাই পরিচিত তাই তাদের বাইক সম্পর্কে না বলে কী পরিমাণে দাম কমানো হয়েছে সেটা বলাই শ্রেয়।

হিরো স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ সিসি
হিরো স্প্লেন্ডর আই স্মার্ট বাইকটি দাম পূর্বের থেকে ১০০০০ টাকা কমিয়ে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৯৯৯৯০ টাকায়।

হিরো গ্ল্যমার ১২৫ সিসি
জনপ্রিয় এই বাইকটির দাম পূর্বের থেকে ৯০০০ টাকা কমিয়ে এখন পাওয়া যাচ্ছে মাত্র ১১১৯৯০ টাকায়।

হিরো ইগনিটর ১২৫ সিসি
সদ্য বাংলাদেশের মার্কেটে এসে এসে বাইকটির দাম পূর্বের থেকে ৯০০০ টাকা কমিয়ে এখন পাওয়া যাচ্ছে ১১৮৯৯০ টাকায়।

এছাড়াও হিরো এইচ এফ ডিলাক্স এর বর্তমান মুল্য (কিক ৮২৯৯০ এবং সেলফ ৯২৯৯০ ) ,হিরো স্প্লেন্ডর প্লাস এর বর্তমান মুল্য ৯২৯৯০ টাকা, হিরো প্লেজার এর বর্তমান মুল্য ১১৯৯৯০ টাকা, হিরো এচিভার এর বর্তমান মুল্য ১৩৫১০০ টাকা এবং হিরোর মাস্কুলার বাইক হিরো হাংকের বর্তমান মুল্য ( সিংগেল ডিস্ক ১৪৯৯৯০ টাকা এবং ডাবল ডিস্ক ১৫৯৯৯০ টাকা) ।

Bike News

Cruiser Bike Brand Hyosung, a new name in the biking community in Bangladesh
2026-02-25

Hyosung has started a new horizon in the motorcycle market of Bangladesh where there is no traditional design bike used by bike ...

English Bangla
Yamaha offering for the upcoming Eid-ul-Fitr, get up to 15,000 taka discount
2026-02-23

Yamaha is always with the festival joy of bike lovers. The biggest festival of Muslims in Bangladesh is the month of Ramadan and...

English Bangla
Latest market price of CFMoto bike, one of the best brands of the time
2026-02-22

CFMoto is a motorcycle brand that is currently at the top of the discussion in the Bangladeshi motorcycle market and biking co...

English Bangla
Latest update on GPX bikes, a popular Thai brand in the sports segment
2026-02-22

Among the many motorcycle brands in the premium sports category in Bangladesh, the Thai brand GPX is one of them, each bike in...

English Bangla
Bajaj Bikes Latest Price Update February 2026
2026-02-18

If we have to mention the name of the best-selling and most used bike brand in the commuter segment in Bangladesh, it is Bajaj...

English Bangla


Filter