Sunra
Yamaha Banner
Search

নতুন আঙ্গিকে এলো হিরো প্যাশন প্রো

2020-02-20

নতুন আঙ্গিকে এলো হিরো প্যাশন প্রো


Hero-Passion-Pro-is-on-whole-New-Look

ইঞ্জিন ফিচারস, আধুনিক ডিজাইন, গ্রাহকদের অভিরুচি ইত্যাদির উপর ভিত্তি করে নতুন আঙ্গিকে এলো হিরো প্যাশন প্রো। পূর্বের প্যাশন প্রো বাইকটি একই ডিজাইন ও ফিচারস নিয়ে সুদীর্ঘ সময় বাজারে থাকার ফলে গ্রাহকদের আকর্ষণ করতে ব্যর্থ এবং বাজারে সক্রিয়তার ছাপ দেখা যেত না। বর্তমান প্যাশন প্রো বাইকটি আরও স্টাইলিশ আরও স্পোর্টই এবং আধুনিক বিএস৬ ইএফআই ইঞ্জিন যা বাইকটিকে সত্যিই নতুন রুপ দিয়েছে। ডিজাইনের দিক থেকে বাইকটিতে রয়েছে আমূল পরিবর্তন। বর্তমানে গ্রাহকেরা কম সিসির মধ্যে যেমন স্পোর্টস ডিজাইন চায় ঠিক সেরকমই স্পোর্টস ডিজাইন রাখা হয়েছে এই বাইকটিতে। গ্রাফিক্যাল আউটলুক চোখ ধাঁধানো এবং ব্রেকিং সিস্টেমে রয়েছে আইবিএস ব্রেকিং সিস্টেম। ১১০ সিসির এই বাইকটিতে ১৫০ সিসির মত ডিজাইন ও ডাইমেনশন রাখা হয়েছে যা সত্যিকার অর্থে বাজারে নতুন ধারনা যোগ করেছে। সেমি ডিজিটাল মিটার কনসোল বাইকটিকে আধুনিক রুপ দিয়েছে এবং স্পোর্টস বাইকের ধারণা যোগ করেছে। এছাড়াও হিরোর অভিনব প্রযুক্তি আইথ্রিএস তো থাকছেই। সব মিলিয়ে ১১০ সিসি সেগমেন্টে নতুন ধারণা যোগ করেছে হিরো প্যাশন প্রো।

সম্প্রতি ইন্ডিয়ার বাজারে হিরো প্যাশন প্রো বাইকের ঘোষণা দেওয়া হয় এবং খুব অল্প সময়ে ইন্ডিয়ার বাজারে পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে এই বাইকটি পাওয়া গেলে বাইকারদের নতুন ধারণা ও অভিজ্ঞতা দিতে সক্ষম হবে বলে আশা করা যায় এবং ১১০ সিসি বাইকের ইএফআই ইঞ্জিন বাজারে নতুন ধারণা যোগ করবে বলে আশা ব্যাক্ত করা যায়।

Bike News

CFMoto announces attractive offers for Eid-ul-Adha
2026-05-07

In the recent motorcycle market in Bangladesh, CFMoto is one of the motorcycles that has created a great stir among all classes ...

English Bangla
Bajaj Bike Price List Before Eid-ul-Adha
2026-05-04

In Bangladesh, motorcycles are mostly considered as a hobby product, so the number of motorcycle purchases is increasing durin...

English Bangla
Get up to 20,000 Taka off on bike exchange with Yamaha
2026-05-03

One of the regular offers organized by Yamaha Bangladesh is the exchange offer, through which a biker can exchange any model o...

English Bangla
10th Dhaka Bike Show 2026: A Promising Event or a Missed Opportunity?
2026-04-30

From April 23 to 25, 2026, the much-anticipated “10th Dhaka Bike Show” took place at International Convention City Bashund...

English Bangla
Vmoto Officially Launches in Bangladesh at the 10th Dhaka Bike Show
2026-04-23

Dhaka, April 23, 2026 — The electric vehicle revolution in Bangladesh has reached a new milestone today. Vmoto, a global power...

English Bangla
Filter