Sunra
Yamaha Banner
Search

হিরো কাশফুল শরতে ক্যাশফুল অফার

2017-10-19

হিরো কাশফুল শরতে ক্যাশফুল অফার


Hero-Kashful-Shorotey-Cashful-Offer

হিরোর চলছে কাশফুল শরতে ক্যাশফুল অফার। ইন্ডিয়ান বিখ্যাত মোটরসাইকেল কোম্পানী হিরো তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ক্যাশফুল অফার।তারা তাদের ঈদ উপহারের পাশাপাশি এই অফারটা নিয়ে এসেছে। এই শরত অফারের সাথে তাদের নির্দিষ্ট কিছু পন্যের উপর নগদ ছাড় দিয়েছে। ইন্ডিয়ান এই কোম্পানীর রয়েছে কিছু অভিনব ডিজাইনের বাইক এবং তারা তাদের বাইক নিয়ে বাংলাদেশে অনেক আগে থেকেই সুনামের সাথে ব্যবসা করে আসছে। তাদের যে সকল বাইকের উপর তারা নগদ ছাড় দিয়েছে সেগুলো হল।

হিরো স্প্লেন্ডার প্লাস
১০০ সিসির এই বাইকটি বাংলাদেশে অনেক দেখা যায়। এর কারন হলো এর দুর্দান্ত মাইলেজ এবং দেখতে মার্জিত হওয়ায় মাঝারি বয়সের গ্রাহকদের বেশী আকর্ষণ করে। এর ইঞ্জিন ১০০ সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা বেশ ভালো মাইলেজ এবং পারফরমেন্স দেয় এবং ১০০ সিসির বাইক হিসেবে অনেক ভালো ফিচারস রয়েছে। বাইকটির বর্তমান মুল্য দাড়িয়েছে ১০১৯৯০।

হিরো আই স্মার্ট
অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ একটি বাইক যার রয়েছে ১১০ সিসির সিংগেল সিলিন্ডার,এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন ভালো পারফরমেন্সের পাশাপাশি অনেক ভালো মাইলেজ দিতে সক্ষম। বাইকটির মাইলেজ কোম্পানী দাবি করে যে ৭৫ কিমি প্রতি লিটারে। মাইলেজ এর পাশাপাশি এর টপ স্পীডটাও ১১০ সিসি হিসেবে অবিশ্বাস্য যা ১০০ কিমি প্রতি ঘন্টা। এছাড়াও বাইকটি কে অনেক আধুনিক ফিচারস রয়েছে। সব কিছু মিলিয়ে বাইকটির বর্তমান দাম ১১৪৯৯০ টাকা।

হিরো গ্ল্যামার
বাংলাদেশের জনপ্রিয় কিছু বাইকের মধ্যে একটি বাইক হল হিরো গ্ল্যামার। এর ইঞ্জিন ১২৫ সিসির ৪ স্ট্রোক,সিংগেল সিলিন্ডার ইঞ্জিন । বাইকটি দেখতে বেশ মার্জিত এবং সকল প্রকার রাইডারের সাথে মানান সই। ১২৫ সিসির এই বাইকটির মাইলেজ ৫০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীডও বেশ ভালো। বাইকটির সব মিলিয়ে ওজন ১২৫ কেজি। বাইকটির বর্তমান দাম ১২৪৯৯০।

হিরো এইচ এফ ডিলাক্স
স্টাইল এবং সব দিক দিয়ে বাইকটি দেখতে বেশ মার্জিত। এর রয়েছে ১০০ সিসির ইঞ্জিন যা ৬০ কিমি প্রতি লিটারে মাইলেজ এবং ৯০ কিমি প্রতি ঘন্টা টপ স্পীডে ছুটতে সাহায্য করে। বাইকটির ওজন সব মিলিয়ে প্রায় ১১২ কেজি। বাইকটি বর্তমান মূল্য ১০০৯৯০ টাকা।

হিরো হাংক
বাংলাদেশে হিরোর যে সকল বাইক রয়েছে তার মধ্যে স্টাইলিশ,মাস্কুলার এবং সুন্দর বডি গ্রাফিক্স সমৃদ্ধ একটি বাইক হল হাংক। ১৫০ সিসির এই বাইকটির ইঞ্জিন অনেক শক্তিশালী এবং বেশ ভালো পারফরমেন্স দিতে সক্ষম। এর ইঞ্জিনে রয়েছে ১৫০ সিসির এয়ার কুল্ড,সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ৪০ কিমি প্রতি লিটারে মাইলেজ এবং ১২০ কিমি প্রতি ঘন্টায় টপ স্পীড দিতে সক্ষম।বাংলাদেশে ত্রুন্দের পছন্দের একটি বাইক হল এটি। সব মিলিয়ে বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৯৯৯০ টাকা।

হিরোর এই কাশফুল শরতে ক্যাশফুল অফারটি চলবে ৩০ নভেম্বর অথবা স্টক থাকা পর্যন্ত। তাই আর দেরি না করে আপনার নিকটস্থ হিরোর শোরুম থেকে আপনার পছন্দের বাইকটি লুফে নিন।

Bike News

CFMoto announces attractive offers for Eid-ul-Adha
2026-05-07

In the recent motorcycle market in Bangladesh, CFMoto is one of the motorcycles that has created a great stir among all classes ...

English Bangla
Bajaj Bike Price List Before Eid-ul-Adha
2026-05-04

In Bangladesh, motorcycles are mostly considered as a hobby product, so the number of motorcycle purchases is increasing durin...

English Bangla
Get up to 20,000 Taka off on bike exchange with Yamaha
2026-05-03

One of the regular offers organized by Yamaha Bangladesh is the exchange offer, through which a biker can exchange any model o...

English Bangla
10th Dhaka Bike Show 2026: A Promising Event or a Missed Opportunity?
2026-04-30

From April 23 to 25, 2026, the much-anticipated “10th Dhaka Bike Show” took place at International Convention City Bashund...

English Bangla
Vmoto Officially Launches in Bangladesh at the 10th Dhaka Bike Show
2026-04-23

Dhaka, April 23, 2026 — The electric vehicle revolution in Bangladesh has reached a new milestone today. Vmoto, a global power...

English Bangla
Filter