Sunra
Yamaha Banner
Search

2017-01-17
Buy KEEWAY motorcycles in discounted price

ইটালির স্বনামধন্য বাইক নির্মাতা প্রতিষ্ঠান বেনেলির ডিজাইনে তৈরি কিওয়ে বাইকের আমদানিকারক প্রতিষ্ঠান স্পিডোজ লিমিটেড নতুন বছর উপলক্ষে যেকোনো মোটরসাইকেলে মূল্য ছাড় দিচ্ছে।

ইতোমধ্যে কিওয়ের বাইকার্সদের কাছে কিওয়ে বাইকের গ্রহণযোগ্যতা বেড়েছে। আকর্ষণীয় লুকিং, মাইলেজ এবং বিক্রয়োত্তর সেবা সব মিলিয়ে রমরমিয়ে বাইকগুলো চলছে দেশের রাস্তায়।

কিওয়ে সুপারলাইট ১৫০ সিসির বাইকটির রেজিস্ট্রেশনসহ মূল্য ছিলো ২ লাখ ১০ হাজার টাকা। নতুন বছর উপলক্ষে বাইকটির মূল্য করা হয়েছে রেজিস্ট্রেশনসহ ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।

কিওয়ে মেগনেট ১০০ সিসি বাইকের মূল্য ছিল ১ লাখ ৭ হাজার টাকা। বর্তমান মূল্য করা হয়েছে ৮৯ হাজার ৯০০ টাকা। আরকেএস ১০০ সিসি বাইকের মূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৪ হাজার ৯০০ টাকা করা হয়েছে। আরকেএস ১২৫ বাইকের পূর্বমূল্য ছিল ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে মূল্য ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

কিওয়ে আরকেএস ১৫০ সিসি বাইকের বর্তমান মূল্য ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা । যা পূর্বে ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হতো। আরকেভি১৫০ সিসি বাইকের পূর্বমূল্য ১ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা ছিল যা বর্তমানে কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক জামান সৌদ খান জানান, শহরে চলাচলের জন্য বাইক এখন গুরুত্বপূর্ণ বাহন। যানজট এড়িয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দিতে এর জুড়ি নেই। আমরা বাইকার্সদের স্বাদ এবং সাধ্যের সমন্বয় করে বাইকগুলোর মূল্য নির্ধারণ করি। স্টাইল এবং মাইলেজে আমাদের গুরুত্ব থাকে সর্বাধিক। নতুন বছরে বাইকার্সদের নতুন বাইক কেনার ইচ্ছে কে সহজ করে দিতেই আমাদের এই উদ্যোগ। মটরসাইকেলের উপর শুল্ক কমে গেলে আমরা এই মূল্য আরো কমিয়ে দিতে পারবো। ’

Bike News

CFMoto announces attractive offers for Eid-ul-Adha
2026-05-07

In the recent motorcycle market in Bangladesh, CFMoto is one of the motorcycles that has created a great stir among all classes ...

English Bangla
Bajaj Bike Price List Before Eid-ul-Adha
2026-05-04

In Bangladesh, motorcycles are mostly considered as a hobby product, so the number of motorcycle purchases is increasing durin...

English Bangla
Get up to 20,000 Taka off on bike exchange with Yamaha
2026-05-03

One of the regular offers organized by Yamaha Bangladesh is the exchange offer, through which a biker can exchange any model o...

English Bangla
10th Dhaka Bike Show 2026: A Promising Event or a Missed Opportunity?
2026-04-30

From April 23 to 25, 2026, the much-anticipated “10th Dhaka Bike Show” took place at International Convention City Bashund...

English Bangla
Vmoto Officially Launches in Bangladesh at the 10th Dhaka Bike Show
2026-04-23

Dhaka, April 23, 2026 — The electric vehicle revolution in Bangladesh has reached a new milestone today. Vmoto, a global power...

English Bangla
Filter