Sunra
Yamaha Banner
Search

বাইক কিনুন, থাইল্যান্ড ঘুরুন

2017-10-22

বাইক কিনুন, থাইল্যান্ড ঘুরুন


Buy-a-Bike-Win-a-trip-to-Thailand


বিটল বোল্ট নিয়ে এসেছে দারুণ অফার। এই অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৭ এর মধ্যে বিটল বোল্ট বাইক এবং স্কুটার কিনলেই ৪ দিনের জন্য থাইল্যান্ড ঘুরে আসার সূবর্ণ সুযোগ। তিনজন সৌভাগ্যবান ক্রেতাকে জনসমক্ষে অনুষ্ঠিত লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে। তাই আর দেরি কেন, চলে আসুন আপনার নিকটস্থ বিটল বোল্ট বাইক এবং স্কুটার শো-রুমে এবং নির্বাচন করুন আপনার পছন্দের রাইডটি এবং ঘুরে আসুন থাইল্যান্ড।

বাংলাদেশের লোকাল মার্কেটে বিটল বোল্ট খুব সম্প্রতি এসেছে। তাদের বেশ কিছু ভালো মানের প্রোডাক্ট রয়েছে যেগুলোর ফিচারস অন্যান্য ব্রান্ডের বাইকের তুলনায় একটু ভিন্ন। বিটল বোল্টের কিছু স্টাইলিশ বাইকের পাশাপাশি তাদের কিছু স্টাইলিশ স্কুটার রয়েছে। বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট খুব দ্রততার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছু বাইক প্রেমী মানুষ মোটরসাইকেলকে নিত্য দিনের সঙ্গী হিসেবে ব্যবহার করছে। আমাদের দেশে নতুন নতুন মোটরসাইকেল ব্রান্ড গুলোর মধ্যে একটি হল বিটল বোল্ট। তাদের যে সকল ভালো মানের বাইক রয়েছে সেগুলো হলঃ

বিটল বোল্ট এলিগেটর
বিটল বোল্টের ফ্যাশানেবল এবং ভালো কনফিগারেশন সমৃদ্ধ একটি বাইক হলো বিটল বোল্ট এলিগেটর। ১৫০ সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক,এয়ার কুল্ড ইঞ্জিন যেটা মাক্স পাওয়ার ১৩.৫ পিএস @ ৮০০০ আর পি এম এবং ম্যাক্স টর্ক ১১.৫ এন এম @ ৬০০০ আর পি এম তৈরি করতে সক্ষম। এছাড়াও সামনে পিছনে উভয় দিকে ডিস্ক ব্রেকিং সিস্টেম,মোটা টায়ার সব মিলিয়ে অনেক সুন্দর একটি বাইক।



beetle-bolt-alligator-v2-matte-black

বিটল বোল্ট এলিগেটর ভার্সন ২
পূর্বের মডেলের মতোই এর মডেলটিতে একই ফিচারস রয়েছে তবে এই মডেলটির কালার পূর্বের মডেলের থেকে ভিন্ন করা হয়েছে যার ফলে এটি আরও বেশী আকর্ষণীয় হয়ে উঠেছে। ইঞ্জিনের সমস্ত কিছু আগের মডেলের মতোই রয়েছে। বিটল বোল্ট এলিগেটর ভার্সন ২ বাইকটি খুব সম্প্রতি বাংলাদেশে এসেছে।

বিটল বোল্ট করবেট
১৫০ সিসির এই বাইকটির স্পোর্টস লুক রয়েছে। বাইকটির ভিন্ন ধরনের বডি শেপ রয়েছে যেটা দেখতে বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এর ইঞ্জিনে রয়েছে ১৫০ সিসির এয়ার কুল্ড,সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যেটা ১৩.৫ পি এস @ ৮০০০ আর পি এম ম্যাক্স পাওয়ার এবং ১১.৫ এন এম @ ৬০০০ আর পি এম মাক্স টর্ক তৈরি করতে সক্ষম। ইঞ্জিন ফিচারস দেখে আশা করা যে ইঞ্জিনটা বেশ ভালো পারফরমেন্স দিবে।

বিটল বোল্ট স্টিনজার
পূর্বের দুটি মডেলের মতো এই বাইকটিতে অনেক এগ্রেসিভ আউটলুক রয়েছে। বাইকটি অন্য দুটি মডেলের থেকে দেখতে অনেকটাই আলাদা। ইঞ্জিন ফিচারস সব কিছু পূর্বের দুটি মডেলের মতোই রয়েছে। সব মিলিয়ে অনেক ভালো ফিচারস সমৃদ্ধ একটি বাইক।

বিটল বোল্ট স্কুটার
বিটল বোল্টের স্কূটারগুলোর বেশ ভালো আউটলুক রয়েছে । স্কূটারগুলোতে রয়েছে ডুয়াল টোন কালার, প্রশস্ত সিট, কার্ভ ও স্টাইলিশ টেল ল্যাম্প । স্কুটারগুলো রাইডারের চাহিদানুযায়ী অনেক ভালো পারফরমেন্স দিতে সক্ষম। এক কথায় বলা যায় যে তাদের স্কুটারগুলো বর্তমান সময়ে অনেক মানসম্পন্ন।

তাই আর দেরি না করে আপনার পছন্দের বিটল বোল্টের বাইক বা স্কুটারগুলো আপনার নিকটস্থ শো-রুম থেকে লুফে নিন।তাদের এই অফারটা সীমিত সময়ের জন্য।

Bike News

Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Bajaj offering discounts of up to 15,000 taka to double the joy of Eid
2026-03-02

With the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...

English Bangla

Related Motorcycles

Filter