
এখন থেকে ব্লুটূথ সম্বলিত যে কোন মোটরসাইকেল কিনলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এর অনুমতি ছাড়া নিবন্ধন দিবে না বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)। সম্প্রতি এক চিঠিতে বিআরটিএ জানিয়েছে , ব্লুটুথসহ বেতার তরঙ্গ সেবাযুক্ত মোটরসাইকেল বাজারজাতকরণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে অনুমতি নিতে হবে।
বাংলাদেশের টেলিযোগাযোগ ২০০১ আইন অনুযায়ী বিটিআরসি কর্তৃক বরাদ্দ করা তরঙ্গ ছাড়া কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করা যাবে না।
বাংলাদেশের বাজারে বিদ্যমান সকল মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানীকে এক চিঠির মাধ্যমে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছে। বর্তমানে অনেক বাইক প্রস্তুতকারক কোম্পানী গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নিত্য নতুন বাইক বাজারে নিয়ে আসছে। যদি কোম্পানী গুলো বিটিআরসি থেকে ব্লুটুথ, ইন্টারনেট অব থিংকস, ভেহিহেল ট্রাকিং সিস্টেম অথবা অন্য কোন ওয়্যারলেস ডিভাইস মোটরসাইকেলে সংযোজনের অনুমোদন না নেয়, তবে গ্রাহকরা বিআরটিএ থেকে মোটরসাইকেলের নিবন্ধন পাবে না।
তাই আগামীতে যে বাইকগুলো বাংলাদেশের বাজারে আসবে এবং সেগুলোতে যদি ব্লুটূথ সম্বলিত ফিচারস থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে অনুমতি নিয়ে বাজারজাত করতে হবে।
World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...
English BanglaGPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...
English BanglaKR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...
English BanglaFor motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...
English BanglaWith the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...
English Bangla