বাংলাদেশে কমিউটার সেগমেন্টে তৃনমুল পর্যায়ের বাইক ব্যবহারকারীদের নিকট তুমুল জনপ্রিয় ব্রান্ড বাজাজ। বাংলাদেশে বাজাজ বাইকের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারন হল দামের সাথে বাইকের মানের সমন্বয়, অসাধারন মাইলেজ, দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা, যে কোন বয়সের রাইডারের সাথে মানিয়ে যাওয়ার মত ডিজাইন।

এই সমস্ত কারনেই যে কোন পরিবারে বাইক কেনার সিদ্ধান্ত হলে কমবেশি সবাই একবার হলেও বাজাজ ব্রান্ডের প্রতিটা মডেলের দাম নিজেদের বাজেটের সাথে মিলিয়ে দেখতে চায়।
২০২৬ ঈদুল ফিতর পরবর্তী এবং আসন্ন বৈশাখ এবং বাংলা নতুন বছরের আগে বাজাজের প্রতিটা বাইকের মুল্য তালিকা নিম্নে দেওয়া হলোঃ
বাজাজের কমিউটার সেগমেন্টের বাইকসমুহের দামঃ
Bajaj CT100 ES এর বর্তমান দাম ১,২০,১০০ টাকা (১৪,১৫০ টাকা ছাড় চলছে)
Bajaj Discover 110 Disc এর মুল্য ১,৪৯,৬০০ টাকা (৫৪০০ টাকা ছাড় চলছে)
Bajaj Discover 125 Disc এর দাম ১,৫৮,৬০০ টাকা (২০০০ টাকা ছাড় চলছে)
Bajaj Platina 100 ES এর মুল্য ১,৩৪,৩৫০ টাকা
Bajaj Pulsar 150 SD এর বর্তমান দাম ১,৯৪,৮৫০ টাকা (৪০০০ টাকা ছাড় চলছে)
Bajaj Pulsar 150 SD ABS এর বর্তমান দাম ২,০৪,০০০ টাকা (৬০০০ টাকা ছাড় চলছে)
Bajaj Pulsar 150 Twin Disc এর মুল্য ২,১৭,০০০ টাকা
Bajaj Pulsar 150 Twin Disc ABS এর দাম ২,২৭,০০০ টাকা (৩,০০০ টাকা ছাড় চলছে)
বাজাজের স্পোর্টস বাইকসগুলির দামঃ
Bajaj Pulsar N160 এর দাম ২,৬৯,০০০ টাকা(১২,০০০ টাকা ছাড় চলছে)
Bajaj Pulsar F250 এর মুল্য নির্ধারিত হয়েছে ৩,৫০,১০০ টাকা (১৫,০০০ টাকা ছাড় চলছে)
Bajaj Pulsar N250 বাইকটি বর্তমানে বিক্রি হচ্ছে ৩,৬০,০০০ টাকায়
Bajaj Pulsar NS 125 বাইকটির মুল্য নির্ধারন করা হয়েছে ১,৭৩,৮৫০ টাকা (৬,০০০ টাকা ছাড় চলছে)
Bajaj Pulsar NS 160 Fi ABS বর্তমান মুল্য ২,৬২,৫০০ টাকা
Bajaj Pulsar NS160 TD ABS বিক্রি হচ্ছে ২,৩৭,০০০ টাকায়
বাজাজের ক্রুজার বাইকের দামঃ
Bajaj Avenger 160 ABS এর দাম ২,৭৪,০০০ টাকা