Sunra
Yamaha Banner
Search

Royal Enfield FAQ

Royal Enfield

রয়্যাল এনফিল্ড কোন সেগমেন্টে সবচেয়ে বেশি জনপ্রিয়?

রয়্যাল এনফিল্ড সবচেয়ে বেশি জনপ্রিয় ক্লাসিক বা রেট্রো মোটরসাইকেল সেগমেন্টে, বিশেষ করে ৩৫০ সিসি ক্যাটাগরিতে  যেমন Bullet 350, Classic 350, এবং Meteor 350।                        

Views: 37

Royal Enfield সম্পর্কে আরো প্রশ্ন

রয়্যাল এনফিল্ড কোন সালে যাত্রা শুরু করে?
রয়্যাল এনফিল্ড তার যাত্রা শুরু করে ১৯০১ সালে, যখন তারা তাদের প্রথম মোটরসাইকেল তৈরি করে।
রয়্যাল এনফিল্ড কোন বাইক সেগমেন্টে কাজ করে?

রয়্যাল এনফিল্ড মূলত ২৫০ সিসি থেকে ৭৫০সিসি পর্যন্ত মিড-সাইজ মোটরসাইকেল সেগমেন্টে কাজ করে। তারা মূলত রেট্রো, ক্লাসিক এবং মডার্ন-ক্লাসিক ডিজাইনের বাইকে ফোকাস করে। এছাড়াও, তাদের রয়েছে অ্যাডভেঞ্চার বাইক (যেমন Himalayan), টুইন-সিলিন্ডার ক্যাফে রেসার (Interceptor 650, Continental GT 650) এবংক্রুজার স্টাইলের মোটরসাইকেল।

রয়্যাল এনফিল্ড কোন সেগমেন্টে সবচেয়ে বেশি জনপ্রিয়?
রয়্যাল এনফিল্ড সবচেয়ে বেশি জনপ্রিয় ক্লাসিক বা রেট্রো মোটরসাইকেল সেগমেন্টে, বিশেষ করে ৩৫০ সিসি ক্যাটাগরিতে  যেমন Bullet 350, Classic 350, এবং Meteor 350।                        
রয়্যাল এনফিল্ড-এর প্রতিষ্ঠাতার নাম কী?

মূল Enfield কোম্পানিরপ্রতিষ্ঠাতাছিলেনববওয়াকারস্মিথ (Bob Walker Smith) এবংআলবার্টএডি (Albert Eadie)।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ড-এর আমদানি কারক কে?
বাংলাদেশে রয়্যাল এনফিল্ড এর অফিশিয়াল ইম্পোর্টার ও ডিস্ট্রিবিউটর হলো ইফাদ মোটরস লিমিটেড (IFAD Motors Limited)।
রয়্যাল এনফিল্ড-এর কি বাংলাদেশের প্রতিটি জেলায় ৩এস সার্ভিস সেন্টার রয়েছে?

না, রয়্যালএনফিল্ড-এরবাংলাদেশেরপ্রতিটিজেলায়৩এস (সেলস, সার্ভিসওস্পেয়ারপার্টস) সেন্টার নেই।বর্তমানে শুধু মাত্র নির্বাচিত বড় শহর ও কিছু জেলায় এই সুবিধা পাওয়া যায়।

 

রয়্যাল এনফিল্ড কোন দেশের ব্র্যান্ড?
রয়্যাল এনফিল্ড বর্তমানে একটি ভারতীয় ব্র্যান্ড, যা আইয়ার মোটরস লিমিটেড (Eicher Motors Limited)-এর মালিকানাধীন। তবে এর উৎপত্তি ব্রিটেন (ইউকে)থেকে।
রয়্যাল এনফিল্ড কি MotoGP-তে অংশগ্রহণ করে?

না, রয়্যাল এনফিল্ড MotoGP-তে অংশ গ্রহণ করে না। তারা মূলত ক্লাসিক, ক্রুজার ও অ্যাডভেঞ্চার ধরণের মোটরসাইকেল উৎপাদনেই মনোযোগ দেয়, রেসিং বাইক নয়।

 

 

রয়্যাল এনফিল্ড-এর সর্বোচ্চ সিসির বাইক কোনটি?
রয়্যাল এনফিল্ড-এর সর্বোচ্চ ইঞ্জিন ক্ষমতার বাইক হলো ৬৫০সিসি টুইন-সিলিন্ডার মডেল গুলো যেমন Interceptor 650, Continental GT 650 এবং Super Meteor 650।
রয়্যাল এনফিল্ড-এর সেরা স্কুটার কোনটি?

বর্তমানে রয়্যাল এনফিল্ড কোনো স্কুটার তৈরি করেনা তারা শুধু মাত্র মোটরসাইকেল উৎপাদনেই মনোযোগ দেয়।

রয়্যাল এনফিল্ড-এর কি কোনো ইলেকট্রিক বাইক (e-bike) আছে?

রয়্যাল এনফিল্ড ভবিষ্যতে ইলেকট্রিক মোটরসাইকেল আনার ঘোষণা দিয়েছে ,বিশেষ করে Flying Flea C6 মডেলটি নিয়ে কাজ চলছে। তবে এখনো বাজারে কোনো ইলেকট্রিক বাইক বিক্রির জন্য উন্মুক্ত নয়।

রয়্যাল এনফিল্ড-এর আসন্ন মডেলগুলো কী কী?

রয়্যাল এনফিল্ড-এর আসন্ন বা সম্ভাব্য মডেল গুলোর মধ্যে রয়েছে:
• Flying Flea C6 ও Flying Flea S6 (ইলেকট্রিক মডেল)
• Shotgun 650 (নতুন ৬৫০ সিসি ভ্যারিয়েন্ট)
• আরও কিছু৬৫০ সিসি ও অ্যাডভেঞ্চার / ক্রসওভার মডেল, যা বর্তমানে উন্নয়নাধীন।

Filter

Filter