আমরা সম্প্রতি বাজারে আসা ইয়ামাহা R15 V4 এর আকর্ষণীয় এবং চোখ ধাঁধানো পরিবর্তন নিয়ে আলোচনা করেছি, এখন সময় এসেছে R15 M এর পাশাপাশি আরেকটি মাস্টারপিস নিয়ে আলোচনা করার।হ্যাঁ, এটি R15 M! ইয়ামাহা রেসিং ডিএনএ এর আরেকটি নাম হচ্ছে আর ওয়ান এম এবং এই আর-সিরিজের মতো কিংবদন্তী এই নতুন R15 M। R15M এর নতুন গ্রাফিক্স, 3D লোগো এবং বিশেষ রাইডিং সীটসহ, 155 CC LC4V SOHC FI ইঞ্জিন যেখানে আছে VVA সহ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এই বাইককে করে তুলেছে লো সেগমেন্টেড রেসিং মেশিন। এছাড়াও R15 M এর মত কুইক শিফটার থাকছে এই বাইকে।কি? আপনি কি এই বাইকের অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে প্রস্তুত? ঠিক আছে, তাহলে শুরু করা যাক।
ইয়ামাহা R15 M এর বিশেষ কিছু ফিচারসঃ
অ্যারোডাইনামিক বডি ডিজাইনঃ
R15 M বাইকটির এরোডাইনামিক বডি ডিজাইন দুর্দান্ত, ঠিক V4 এর মত উন্নত। আরো ভাল এয়ারফ্লো থাকছে এই এরোডাইনামিক ব্যবস্থাপনার, যার মাধ্যমে রাইডাররা দ্রুত গতিতে পৌঁছতে পারে অনায়াসে এবং তা বাইকের উচ্চ গতির স্থিতিশীলতা রাখতেও সহায়ক হবে বেশ।
ক্লাস-ডি বিআই- ফাংশনাল হেডলাইট ইউনিট:
নতুন এই R15 M ভার্শনের হেডলাইটটিতে ক্লাস ডি বিআই-ফাঙ্কশনাল LED হেডলাইট ইউনিট রয়েছে যা হাই এবং লো বিম উভয়কেই একই জায়গা থেকে ফাংশন করে। অধিক উজ্জ্বলতা প্রদান করা ক্লাস-ডি লাইটগুলোর বৈশিষ্ট, সেই সাথে ওজনে হালকা এবং আকারে ছোট, যার ফলে ফেয়ারিং (কাউলিং) এবং ডিজাইনকে আরো আকর্ষনীয় করে তোলে।

R15 M এর সামনের অংশকে আরো আকর্ষন দেওয়ার জন্য, এই বাইকের বাইরের অংশে LED পজিশন লাইট লাগানো হয়েছে। এটি স্থাপন করলে কেবল সামনের অংশটি কম্পাক্ট থাকবে এবং সুন্দর দেখাবে তা নয়, বরং একটি বড় বাইকের কমান্ডিং চেহারাও তৈরি হবে। পিছনের অংশটি সম্পূর্ণ LED এর সাথে মিলিত, এমনকি হাজার্ড এবং সাইড ইন্ডিকেটরগুলিও LED সেটআপ।
সুপিরওর ইঞ্জিনঃ
VVA টেকনোলজি 155 cc LC4V SOHC FI ইঞ্জিন, ইঞ্জিনের স্পেসিফিকেশন সত্যিই ইয়ামাহা R15 M এর মন্ত্রমুগ্ধকর। লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ওভারহেড ক্যামশ্যাফট ১৫৫ সিসি LC4V SOHC এফআই ইঞ্জিন সর্বোচ্চ যা 13.5kW/ 18.4 PS/ 20 HP @ 10000 rpm এবং সর্বোচ্চ টর্ক 14.2N.m @ 7500 rpm উৎপন্ন করে। এখানেই শেষ নয়,এই নতুন ইঞ্জিনটিতে একটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং একটি কুইক শিফটার (আপ-শিফট) রয়েছে। ইঞ্জিন স্টার্ট করার জন্য রয়েছে ইলেকট্রিক স্টার্টিং অপশন এবং স্মুথ ট্রান্সমিশন সিস্টেমের জন্য ৬ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স।
ভ্যারিয়াবেল ভালভ একচুয়েশন (VVA)
R15 সিরিজের সাথে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন (VVA) যুক্ত হওয়ার পর, পারফরম্যান্স এবং গ্রহণযোগ্যতা এই সেগমেন্টে অন্যান্য বাইকের তুলনায় এক ধাপ এগিয়ে যায়। VVA সিস্টেম যা কম RPM এও সহজে ব্যবহারের জন্য টর্ক সরবরাহ করে এবং স্পীড ঠিক রাখে।
ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম
সম্পূর্ন নতুন R15 M ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে পাওয়া যাবে। এটি একটি ইলেকট্রনিক সিস্টেম যা বাইকের চাকা পিছলে সম্ভাবনা হ্রাস করার উল্লেখযোগ্য ক্ষমতা রাখে। (ট্র্যাকশনের কমে জাবার কারণে চাকা পিছলে যাওয়া)।
কুইক শিফটারঃ
সম্পূর্ন নতুন R15 M কুইক শিফটার (আপ-শিফট) দিয়ে কনফিগার করা হয়েছে, যা ক্লাচ ব্যাবহার গিয়ারের শিফ্টং অনেকটা সহজ করে। এটি বাইক চালানোর কমফোর্ট বাড়ায় কারণ এটি গিয়ারশিফ্টের আগে এবং পরে ক্লাচ বা থ্রোটল ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকটা স্মুথ করে এবং কমিয়ে আনে।
সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ
ইন-বিল্ট সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ দিয়েআপনি রাইডের সময় সাইড স্ট্যান্ড তুললে ভুলে গেলেও ভুলবেন না।
TFT Color Meter:
এখন থেকে ব্যবহারকারীরা পছন্দের ইয়ামাহা R15 M এর সাথে তাদের চলাফেরার যাবতীয় ডিটেলস সংযুক্ত থাকতে পারেন। নতুন ইয়ামাহা R15 M এ রয়েছে অ্যাডভান্সড TFT Color মিটার কনসোল, যা আগের মডেলগুলির মত সমস্ত প্রয়োজনীয় ফিচার প্রদর্শন করবে, কিন্তু নতুন বিষয় হল এটি এখন ইয়ামাহা ওয়াই-কানেক্ট অ্যাপের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যাবে, ঠিক V4 এর মত। আপনার বাইকের মিটার স্ক্রিনে যাবতীয় ফোন নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আরো ভাল রাইডিং অভিজ্ঞতার জন্য।
এই নতুন ব্লুটুথ সংযোগ আপনাকে অফার করবে, কল অ্যালার্ট, ইমেইল এবং টেক্সট মেসেজ নোটিফিকেশন ইত্যাদি।আপনার ফোনে ওয়াই-কানেক্ট অ্যাপের মাধ্যমে বাইকের সংযোগ সম্পর্কে আপনাকে অবহিত করবে, স্মার্টফোনের ব্যাটারি লেভেলটাও জানতে পারবেন এখানে। যদি আমরা অ্যাপ সম্পর্কে কথা বলি, এটি আরও অনেক কিছু অফার করে। ফুয়েল কনসাম্পশন ট্র্যাকার, যা আপনাকে আপনার দৈনিক এবং মাসিক জ্বালানি খরচ, রাইডিং হিস্ট্রি, সার্ভিসের সময়, সর্বশেষ পার্কিংয়ের অবস্থান ট্র্যাকিং, বাইকের বর্তমান অবস্থা সনাক্ত করতে সাহায্য করবে ড্যাশবোর্ড। আরো কিছু ডেটা যা বাইকের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে পাওয়া যায় না, যেমন ইঞ্জিন RPM, থ্রোটল রেস্পন্স, টর্কের হার, পরিবেশবান্ধব রাইডিং ইন্ডিকেটর এবং রিয়েল-টাইম ফুয়েল কনসাম্পশন খরচ। সর্বোপরি এই মিটার প্যানলে একটি মোবাইল চার্জার পোর্টও রয়েছে।
ইয়ামাহা R15 M এর অন্যান্য স্পেসিফিকেশন:
বডি ডাইমেনশনঃ
R15 M এর বডি ডাইমেনশনের কথা বললে এই বাইকের সামগ্রিক দৈর্ঘ্য 1,990 মিমি, সামগ্রিক প্রস্থ 725 মিমি, সামগ্রিক উচ্চতা 1,135 মিমি। সীটের উচ্চতা 815 মিমি, যা স্পোর্টস বাইকের জন্য আইডিয়াল। এই বাইকের হুইলবেস এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের পরিমাপ যথাক্রমে 1,325 মিমি এবং 170 মিমি। এই বাইকের কার্ব ওয়েট 142 কেজি (তেল এবং সবকিছু মিলিয়ে) ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১১ লিটার। এই পুরো কাঠামোটি একটি ডেল্টা বক্স ফ্রেমের উপরে স্থাপন করা হয়েছে।
সাসপেনশন এবং টায়ার:
নতুন ইয়ামাহা R15 M টেলিস্কোপিক আপসাইড ডাউন ফর্ক (ইউএসডি) সাসপেনশন রাখা হয়েছে সামনের দিকে এবং পিছনের দিকে লিঙ্কড-টাইপ মনোক্রস সাসপেনশন রাখা হয়েছে। উভয় সাসপেনশন কার্যকর এবং উন্নত রাইডিং অভিজ্ঞতার দিতে সক্ষম। সেই সাথে, অ্যালুমিনিয়াম সুইংগার্ম ওজনে হালকা হবার কারনে বাইকটি কর্নারিং করা সহজ
উভয় পাশের রেডিয়াল টিউবলেস টায়ার নতুন V4 এর জন্য স্থাপন করা হয়েছে। সামনের টায়ারের পরিমাপ 100/80-17M/C 52P এবং পিছনের পরিমাপ 140/70R17M/C 66H।
ব্রেক:
যথারীতি ইয়ামাহা R15 M এর এই নতুন সংস্করণটিও ডুয়াল ডিস্ক প্লেট সহ বাজারে এসেছে। সামনের ডিস্ক ব্রেক 282 মিমি এবং পিছনেরটি 220 মিমি। ব্রেকিংয়ের অগ্রগতির জন্য ডুয়াল চ্যানেল এবিএস ইয়ামাহা R15 M এর দুটি ভেরিয়েন্টের সাথে সরবরাহ করা হবে।
শেষকথাঃ
ইয়ামাহা R15 M এর জন্য দুটি নতুন কালার ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, সেগুলো হল মেটাল গ্রে, এবং মন্সটার এডিশন গ্রাফিক্স যা আপনাকে রেস ট্র্যাকের অনুভূতি দিবে। সামগ্রিকভাবে, এই নতুন মডেল যা ইয়ামাহা সম্পুর্ণ নতুন আপগ্রেড এবং ফিচারের সাথে সকলের জন্য উন্মোচন তা একজন রাইডারের সকল ইচ্ছা সম্পন্ন করতে পারে। কিংবদন্তী R1M এর DNA সহ এই নতুন Yamaha R15 M রাস্তায় খুব ভাল পারফর্ম করবে বলেই আশা করতে পারি।