Sunra
Yamaha Banner
Search

টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট সিঙ্গেল ডিস্ক ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ তোফাজ্জেল ইসলাম

English Version
2021-02-02

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

tvs-apache-rtr-160-4v-smartxconnect-single-disc-user-review-by-md-tofazzol-islam.jpg
পারিবারিকভাবেই আমি একজন কৃষক পরিবারের সন্তান যে কারনেই ছোট থেকেই মাঠে ঘাঠে সবরকমভাবে চলার অভ্যাস আমার আছে। সময়ের আবর্তে আমি এখন শুধুমাত্র একজন কৃষক না বরং কৃষি পন্যের একজন ব্যবসায়ী। আর সত্যি কথা বলতে গেলে মানুষের টাকা হলে সবার মনেই নিত্যনতুন সখ জাগে। আমিও ব্যতিক্রম কেউ না, আবার অন্যদিক দিয়ে বিবেচনা করতে গেলে আমাকে বিভিন্ন প্রয়োজনে দুরদুরান্তে যাওয়া আসা লাগেই তাই অবস্থা অনুকুলে হউয়ায় একটা ভালমানের মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিই। মোটরসাইকেল কেনার কথা বলতে গেলে সবাই অনেক বাছাবাছি করে মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নেয় কিন্তু আমি শোরুমে গিয়ে সবচেয়ে বেশি চোখে লাগা বাইকটা পছন্দ করে কিনে ফেলি যা বর্তমান বাজারে অন্যতম হট প্রোডাক্ট টিভিএস এপ্যাচে আরটিআর ৪ভি স্মার্ট এক্স কানেক্ট।

আমার হাতে বাইকটার বয়স ২৫ দিন আর এই সময়ের মধ্যে আমি আমার মোটরসাইকেলটা চালিয়েছি প্রায় ১৫০০ কিলোমিটার।

আমার সখের বসে কেনা বাইকটাতে আমি এখন কোন সমস্যা বুঝতে পারিনি শুধুমাত্র নতুন প্রযুক্তি স্মার্ট এক্স কানেক্ট ঠিকঠাকমত কানেক্ট করতে পারা ছাড়া। এইটা আমি এখনও করতে পারিনি এবং আমার মনে হয় এটা সমাধান করার জন্যে আমাকে আবার শোরুমে যেতে হবে কারন বিষয়টা নতুন আর যারা এই ব্যাপারে জানে না তাদের দিয়ে অথবা তাদের কাছে সমধান করতে বা চাইতে গেলে সমস্যা আরও জটিল হবে।
মাইলেজ নিয়ে আমি তেমন ভাবি না কারন সখ করে সবচেয়ে ভালটা বেছে নিয়েছি আর আমি জানি যে এই সেগমেন্টের মোটরসাইকেলের মাইলেজ একটু কম হয় তাই এ নিয়ে আমি তেমন চিন্তাও করছি না তবে যতদুর আমার ধারনা বর্তমানে আমি শহর এবং হাইওয়ে মিলিয়ে মাইলেজ পাচ্ছি ৪৩ কিলোমিটার প্রতি লিটার। আমার ধারনা আমার বাইকের সেগমেন্ট অনুযায়ী এই মাইলেজ যথেষ্ট।

এখন পর্যন্ত আমি বাইকটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় নি। সর্বোচ্চ গতি উঠিয়েছি ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা আর একটানা চালিয়েছি ৮০ কিলোমিটার বা তার কিছু বেশি।

Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on TVS Apache RTR 160 4V SMARTXCONNECT SD

Tvs apache 160 4V ব্যবহারের অভিজ্ঞতা সজিব
2023-11-15

আসসালামুয়ালাইকুম, আমি সজিব, আমি বেশ কিছু সময় ধরে Tvs Apache RTR 160 4V বাইকটি ব্যবহার করছি, মূলত এর লুকস এবং এই দামে এর পারফর্ম...

Bangla English
টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট সিঙ্গেল ডিস্ক ব্যাবহারিক অভিজ্ঞত মোস্তাফিজুর রহমান
2021-03-13

আমি মোস্তাফিজুর রহমান পেশায় চাকুরীজীবী। বর্তমানে আমি ব্যবহার করছি জনপ্রিয় একটি বাইক যার নাম টিভিএস এপ্যাচি আরট...

Bangla English
টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট ডাবলডিস্ক ব্যাবহারিক অভিজ্ঞতা আব্দুর রহমান
2021-03-09

আমি আব্দুর রহমান পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। আমার নিত্য দিনের যাতায়াত এবং অন্যান্য কাজের জন্য বাইকের খুবই প্রয়ো...

Bangla English
টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্মার্টএক্সকানেক্ট সিঙ্গেল ডিস্ক ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ তোফাজ্জেল ইসলাম
2021-02-02

পারিবারিকভাবেই আমি একজন কৃষক পরিবারের সন্তান যে কারনেই ছোট থেকেই মাঠে ঘাঠে সবরকমভাবে চলার অভ্যাস আমার আছে। সময়...

Bangla English


Filter