Sunra
Yamaha Banner
Search

রোডমাস্টার প্রাইম ৮০সিসি মোটরসাইকেল রিভিউ - আল মামুন

English Version
2018-01-11

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for5000-10000km


Roadmaster-Prime-user-review-by-Al-Mamun


আমি মোঃ আল মামুন। পেশায় একজন চাকুরিজীবি। আমার পেশা ও পারিবারিক কিছু কাজ করার জন্য ভালো একটা যোগাযোগ মাধ্যমের প্রয়োজন। যার দ্বারা আমি আমার কাজের গতিকে আরো গতিশীল করে তুলতে পারি। তাই সব দিক বিবেচনায় আমি শেষে রোডমাস্টার প্রাইম বাইকটি কিনে ফেলি। বাজারে অনেক কমিউটার বাইকাররা কম সিসির বাইক ব্যবহার করে কিন্তু তাদের মধ্যে থেকে আমার কাছে এই বাইকটি অনেক সুন্দর, ভদ্র এবং মাইলেজের দিক দিয়েও বেশ মোটামুটি। আমি ১ বছর যাবৎ এই বাইকটি ব্যবহার করছি। এই সময়ের মধ্যেই আমি এই বাইক সম্পর্কে বেশ কিছু ভালো মন্দ দিক খুজে পেয়েছি যা আমি আপনাদের সাথে শেয়ার করবো।


Roadmaster-Prime-engine-review-by-Al-Mamun

আমার কাছে রোডমাস্টার প্রাইম ৮০সিসি বাইকটির ইঞ্জিন পারফরমেন্স ভালো লেগেছে। বাইকটির মাইলেজ মোটামুটি পাচ্ছি। বর্তমানে আমি মাইলেজ পাচ্ছি প্রায় ৬০ কিমি প্রতি লিটারে যেটা অন্য যে কোন বাইকের থেকে বেশ ভালো। তবে বাইকটি কেনার সময় সেল্স ম্যানেরা বলেছিল ৭০ কিমি এর বেশি যাবে কিন্তু তা পাচ্ছি না। ব্রেকিং ও সাসপেনশনের কথা বলতে গেলে এই বাইকটিতে ব্রেক মোটামুটি কিন্তু যে কোন রাস্তাতেই এই বাইকের সাসপেনশন বেশ ভাল। তবে খুব খারাপ পরিস্থিতিতে কন্ট্রোল করতে একটু সমস্যা হয় তার পরেও এই বাইকের ব্রেক ও সাসপেনশন মোটামুটি বলেই আমার কাছে মনে হয়েছে।


Roadmaster-Prime-design-review-by-Al-Mamun

রোড মাস্টার প্রাইম-৮০সিসি বাইকটি দেখতে বেশ সুন্দর এবং এর ডিজাইন গুলোও বেশ সুন্দর লাগে আমার কাছে। এর বডিটা সামান্য দুর্বল হলেও আমার কাছে বাইকটি বেশ মনে হয়েছে। এই বাইকটির এমন একটি আউটলুক রয়েছে যেটা সকল বয়সের রাইডারের সাথে মানানসই। এর কালার কম্বিনেশন, রাইডিং পজিশন, হ্যান্ডেলবারের সাথে রাইডিং পজিশনের বেশ মানানসই। যার ফলে আমার কাছে বাইকটি অধিক সময় রাইড করতে কোন সমস্যা হয় না। বাইকটির হ্যান্ডেলবারের সকল সুইচ গুলোও বেশ ভালো কাজ করে। আমি এখন পর্যন্ত কোন সমস্যার সম্মুখিন হয়নি। তবে এই বাইকটির কন্ট্রোলিং এর কিছু সমস্যা রয়েছে। ঠিকমত কন্ট্রোল না করতে পারলে বেশ অসুবিধার সম্মুখিন হতে হয়। এর বীল্ড কোয়ালিটি সামান্য দুর্বল বলে মনে হয়েছে আমার। এর হেড লাইটের আলো আমার কাছে কম বলেই মনে হয়েছে। তাই রাতে এই বাইকটি রাইড করতে সামান্য অসুবিধা হয়।


Roadmaster-Prime-front-wheel-review-by-Al-Mamun

যাই হোক বাইকটির প্রায় সকল দিক আমার কাছে বেশ ভাল মনে হলেও এর বড় একটি সমস্যা আছে আর তা হলো এর কন্ট্রোলিং। বাইকটি আমি যখন স্পীড ৪০-এ উঠায় আর যদি সামনে কিছু পড়ে বা আমাকে ব্রেক করতে হয় তবে বাইকটির পেছনের চাঁকা অনেক বেশি স্লীপ খায়। যা যেকোন মানুষের জন্য দুর্ঘটনা ডেকে আনতে পারে যে কোন সময়। আমার মনে হয় এই বাইকটির বীল্ড কোয়ালিটি সামান্য দুর্বল এবং ব্রেক কম কাজ করাতেই বাইকটি এমন ভাবে ঘুরে যায়। তাই যে সকল রাইডাররা আমার মত এই বাইক ব্যবহার করছেন তাদের উদ্দেশ্যে বলব এই সমস্যাটা মাথাই রেখে বাইকটি চালাবেন।

আমি বেশ কয়েকবার সার্ভিসিং সেন্টারে গিয়েছি তাদের ব্যবহার আমার বেশ ভালো লেগেছে। তাদের সকল কলা কৌশল আমার কাছে বেশ মনে হয়েছে। বাইকটির ব্রেক ও কন্ট্রোলিং সমস্যা ছাড়া সব কিছু মিলিয়ে বাইকটি আমার কাছে বেশ দারুন লাগে এবং আমি মনে করি এই বাইকটা কিনে আমি ভুল করিনি। কারণ তেল খরচের দিক বিবেচনা করলে এই বাইকটির দাম একদম ঠিক আছে।

ভালো দিক-
- ডিজাইনটা বেশ ভালো লাগে
- মাইলেজ মোটামুটি
- ইঞ্জিন ও সকল সুইচ বেশ ভালো কাজ করে
- সার্ভিস সেন্টারের মান বেশ ভালো

মন্দ দিক-
- স্টার্ট দিতে সামান্য বেগ পেতে হয়
- হেডলাইটের আলো অতি কম
- চাকা স্লীপ খায়
- কন্ট্রোলিং এর হালকা সমস্যা আছে

এছাড়া সকল দিক বেশ ভালো বলেই আমার কাছে মনে হয়েছে। তাই আমি বলব এই বাইকটি ব্যবহার করে আমি মোটামুটি বেশ সন্তুষ্ট। তাই আপনারা যারা নতুন বাইন কেনার কথা ভাবছেন তারা এই বাইকটি ব্যবহার করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনারাও বেশ মজা পাবেন।



Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Roadmaster Prime

রোডমাস্টার প্রাইম ৮০সিসি মোটরাসাইকেল রিভিউ - আব্দুল্লাহ আল মামুন
2019-07-16

সকল প্রকারের যাতায়াতের জন্য মোটরসাইকেল বাহনের তুলনা হয় না। এর মাধ্যমে স্বল্প দ্রুত যাতায়াত করা যায়। আমার মোটরস...

Bangla English
রোডমাস্টার প্রাইম ৮০সিসি মোটরসাইকেল রিভিউ - আনোয়ার হোসেন
2018-12-25

প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি শিল্পী আনোয়ার হোসেন। পেশায় আমি একজন শিক্ষক। আমার মোটরসাইকেল এর নাম রোড মা...

Bangla English
রোডমাস্টার প্রাইম ৮০সিসি মোটরসাইকেল রিভিউ - আনোয়ার হোসেন
2018-11-15

মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন হিসেবে পরিচিত। এর মাধ্যমে অতি অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব। জীব...

Bangla English
রোডমাস্টার প্রাইম ৮০সিসি মোটরসাইকেল রিভিউ - জহুরুল ইসলাম
2018-07-24

প্রতিটি মানুষের জীবনেই কোন না কোন ইচ্ছা থাকে। তেমনি আমার ইচ্ছা ছিল অল্প মূল্যে একটা ভাল মোটরসাইকেল কেনার। ছয় মা...

Bangla English
রোডমাস্টার প্রাইম ৮০সিসি মোটরসাইকেল রিভিউ - আল মামুন
2018-01-11

আমি মোঃ আল মামুন। পেশায় একজন চাকুরিজীবি। আমার পেশা ও পারিবারিক কিছু কাজ করার জন্য ভালো একটা যোগাযোগ মাধ্যমের প...

Bangla English
রোডমাস্টার প্রাইম ৮০সিসি মোটরসাইকেল রিভিউ - তৌফিকুর রহমান
2017-12-21

হোন্ডা সিজি১২৫ এবং সুজুকি সামুরাই মোটরসাইকেল ব্যবহারের পরে তৃতীয় মোটরসাইকেল হিসেবে আমি ব্যবহার শুরু করেছি রো...

Bangla English
রোডমাস্টার প্রাইম ৮০সিসি মোটরসাইকেল রিভিউ - রবিউল ইসলাম
2017-12-05

প্রথমে আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই। আমি মোঃ রবিউল ইসলাম। বাসা বগুড়া, পুলিশ লাইনের পিছনে, লতিফপুর। পেশায় একজ...

Bangla English
Filter