
ইয়ামাহা অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং বাংলাদেশের বাজারে তাদের অনেক সুন্দর সুন্দর বাইক রয়েছে। তেমনি তাদের একটি সুন্দর বাইক হচ্ছে Yamaha R15 V4 । এই বাইকটি বাংলাদেশের বাজারে আন-অফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে এবং আশা করা যায় খুব শীঘ্রই অফিশিয়ালি বাজারে এই বাইক চলে আসবে। এখন দেখা যাক নতুন এই বাইকের কী কী ফিচারস আছে। যেমন এই বাইকের ফিচারসের মধ্যে আছে অ্যারোডাইনামিক বডি ডিজাইন, ক্লাস-ডি বিআই- ফাংশনাল হেডলাইট ইউনিট, সুপিরওর ইঞ্জিন, ভ্যারিয়াবেল ভালভ একচুয়েশন, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, কুইক শিফটার, সম্পূর্ণ ডিজিটাল এলসিডি মিটার কনসোল যা ওয়াই-কানেক্ট অ্যাপের সাথে সংযুক্ত।
সমস্ত ফিচারস একজন বাইকারকে রাস্তায় চলাচল করতে অনেক সাহায্য করবে। বাইকারদের প্রথম পছন্দ থাকে ডিজাইন তারপরে ইঞ্জিন , ঠিক তেমনি এই Yamaha R15 V4 বাইকের ইঞ্জিনে রয়েছে VVA টেকনোলজি 155 cc LC4V SOHC FI ইঞ্জিন, ইঞ্জিনের স্পেসিফিকেশন সত্যিই ইয়ামাহা R15 V4 এর মন্ত্রমুগ্ধকর। লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ওভারহেড ক্যামশ্যাফট ১৫৫ সিসি LC4V SOHC এফআই ইঞ্জিন সর্বোচ্চ যা 13.5kW/ 18.4 PS/ 20 HP @ 10000 rpm এবং সর্বোচ্চ টর্ক 14.2N.m @ 7500 rpm উৎপন্ন করে। এখানেই শেষ নয়,এই নতুন ইঞ্জিনটিতে একটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং একটি কুইক শিফটার (আপ-শিফট) রয়েছে। ইঞ্জিন স্টার্ট করার জন্য রয়েছে ইলেকট্রিক স্টার্টিং অপশন এবং স্মুথ ট্রান্সমিশন সিস্টেমের জন্য ৬ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স। এই সমস্ত বিষয় দেখার পর প্রশ্ন আসে এই বাইকের দাম কত?
বাংলাদেশের বাজারে Yamaha R15 V4 বাইকের দাম ৫,৩০,০০০ – ৫,৪০,০০০ টাকা ( আশানুরূপ )।
সমস্ত ফিচারস এবং ডিজাইন দেখার পর আমরা বলতে পারি যে এই বাইকটা নিঃসন্দেহে অনেক ভালো একটি বাইক এবং ইয়ামাহা খুব যত্নের সাথে এই বাইকটি তৈরি করেছে। যদি এই বাইকটা বাংলাদেশের বাজারে ইয়ামাহা নিয়ে আসে তাহলে আশা করা যায় খুব ভালো সাড়া ফেলতে সক্ষম হবে।
Hyosung has started a new horizon in the motorcycle market of Bangladesh where there is no traditional design bike used by bike ...
English BanglaYamaha is always with the festival joy of bike lovers. The biggest festival of Muslims in Bangladesh is the month of Ramadan and...
English BanglaCFMoto is a motorcycle brand that is currently at the top of the discussion in the Bangladeshi motorcycle market and biking co...
English BanglaAmong the many motorcycle brands in the premium sports category in Bangladesh, the Thai brand GPX is one of them, each bike in...
English BanglaIf we have to mention the name of the best-selling and most used bike brand in the commuter segment in Bangladesh, it is Bajaj...
English Bangla