
ভেসপা বাংলাদেশের অন্যতম একটি কিংবদন্তী মোটরসাইকেল যার সমসাময়িক বাইক হিসেবে উল্লেখ করা যায় Honda CG125, Suzuki AX100, Yamaha RX100 ইত্যাদি বাইকগুলাকে। বর্তমান সময়ে ঠিক যেমন স্কুটারের জনপ্রিয়তা খেয়াল করা যাচ্ছে ঠিক তেমনি ৮০ বা ৯০ এর দশকে Vespa ছিল ব্যাপক জনপ্রিয় একটি স্কুটার মডেল।
মজার ব্যাপার হলো Honda CG125, Suzuki AX100, Yamaha RX100 এই মডেলগুলা যেমন এখনও অনেকজন সিনিয়র সিটিজেনকে ব্যবহার করতে দেখা যায়, ঠিক একইভাবে অনেক সিনিয়র মানুষকে Vespa ব্যবহার করতে দেখা যায়। তবে সময়ের পার্থক্যে বাংলাদেশে Vespa আমদানী করা দীর্ঘদিন বন্ধ ছিল যা চলতি বছর থেকে আবারও আমদানী করা শুরু হয়েছে এবং ভেসপা প্রেমীসহ স্কুটার সেগমেন্টের বাইক পছন্দকারীদের মধ্যে বেশ ভাল সাড়া ফেলেছে।
বাংলাদেশে Vespa ১২৫সিসি থেকে ১৫০সিসির মধ্যে সবমিলিয়ে ৭টি মডেল নিয়ে পুনরায় ব্যবসা শুরু করেছে। প্রতিটা মডেলের নির্ধারিত মুল্য নিম্নে উল্লেখ করা হলোঃ
Vespa Notte 125 এর দাম ১,৭৩,২৫০ টাকা
Vespa LX 125 এর দাম ১,৮৪,৮০০ টাকা
Vespa VXL 125 এর বর্তমান দাম ১,৯৯,৫০০ টাকা
Vespa SXL 125 এর দাম ২,০৬,৯০০ টাকা
Vespa VXL 150 নির্ধারিত মুল্য ২,৩০,০০০ টাকা
Vespa SXL 150 এর বর্তমান দাম ২,৩০,০০০ টাকা
Vespa Elegante VXL 150 বর্তমানে বিক্রি হচ্ছে ২,৪৬,০০০ টাকায়
ইটালীয়ান ব্রান্ড ভেসপা বাংলাদেশে প্রায় সকল শ্রেনীর বাইকার কমিউনিটিসহ সাধারন বাইকারের কাছেও ব্যাপক পরিচিত এবং সমাদৃত। তাই আপনি নিজেও যদি সাধারন ব্যবহারের প্রয়োজনে স্কুটার কেনার কথা চিন্তা করেন তাহলে Vespa বাইকগুলোর ব্যাপারে ভেবে দেখতে পারেন।
Hyosung has started a new horizon in the motorcycle market of Bangladesh where there is no traditional design bike used by bike ...
English BanglaYamaha is always with the festival joy of bike lovers. The biggest festival of Muslims in Bangladesh is the month of Ramadan and...
English BanglaCFMoto is a motorcycle brand that is currently at the top of the discussion in the Bangladeshi motorcycle market and biking co...
English BanglaAmong the many motorcycle brands in the premium sports category in Bangladesh, the Thai brand GPX is one of them, each bike in...
English BanglaIf we have to mention the name of the best-selling and most used bike brand in the commuter segment in Bangladesh, it is Bajaj...
English Bangla