Sunra
Yamaha Banner
Search

টিভিএস মোটরসাইকেলে ২৫০০০ টাকা পর্যন্ত ছাড়

2018-08-05

টিভিএস মোটরসাইকেলে ২৫০০০ টাকা পর্যন্ত ছাড়


TVS-EID-Offer-August-2018

টিভিএস বাইক জগতে বিশেষ করে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। গ্রাম থেকে শুরু করে শহরের রাইডার পর্যন্ত প্রায় সকলকেই টিভিএস ব্রান্ডের বাইক দেখতে পাওয়া যায়। এর বিশেষ কারনও আছে, টিভিএস কোম্পানী গ্রাহকদের চাহিদা,অভিরুচি,দাম ইত্যাদির কথা ভেবে ভালো ভালো আধুনিক ফিচারস দিয়ে তাদের বাইকগুলো তৈরি করছে এবং গ্রাহকরা তাদের বাইক কিনতে আকৃষ্ট হচ্ছে। টিভিএস এর কিছু বাইকের মডেলের নাম মানুষের মুখে আজীবন রয়ে যাবে। আমরা যদি একটু লক্ষ্য করি তবে দেখতে পাই যে টিভিএস ব্র্যান্ড ধীরে ধীরে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট বিরাট পরিসরে দখল করে নিচ্ছে এবং যুগের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন ডিজাইনের বাইক বাজারে নিয়ে আনছে। বাংলাদেশের মোটরসাইকেল বাজারে সবচেয়ে কমদামী বাইক হচ্ছে টিভিএস কোম্পানীর এক্সেল অর্থাৎ বুঝা যাচ্ছে যে তারা সকল ধরণের গ্রাহকদের জন্য বাইক সরবরাহ করে চলেছে। টিভিএস বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে তাদের বাইকের সাথে বিভিন্ন অফার দিয়ে চলেছে এবং তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল আযহা কে সামনে রেখে নিয়ে এসেছে টিভিএস খুশির হাট । এই খুশির হাটে বিভিন্ন বাইকে ২৫০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। তাই চলুন এক পলক দেখে নেওয়া যাক তাদের কোন কোন বাইকগুলোর কী পরিমাণে ছাড় দেওয়া হয়েছে।

টিভিএস মেট্রো ১০০
বাংলাদেশে যদি কেউ বেশি মাইলেজ সমৃদ্ধ বাইক চান তাহলে টিভিএস মেট্রো কে পছন্দের শীর্ষে রাখেন। এছাড়াও সহনীয় দাম , সুন্দর লুক ইত্যাদি কারণে বাংলাদেশে টিভিএস মেট্রোর ব্যাপক চাহিদা রয়েছে। বাইকটির অফারমুল্য (সেলফ ৯১,৯০০) এবং (কিক ৮৯,৯০০ টাকা)

টিভিএস মেট্রো প্লাস ১১০
টিভিএস মেট্রোকে আরও সুন্দরভাবে নতুন নতুন ফিচারস ও ১১০ সিসির ইঞ্জিন দিয়ে উপস্থাপন করা হয়েছে টিভিএস মেট্রো প্লাস । গ্রাফিক্স, কালার কম্বিনেশন,মাইলেজ সব দিক থেকেই টিভিএস মেট্রো প্লাস অনেক ভালো একটি বাইক হিসেবে পরিচিত। এর অফারমুল্য ( ডিস্ক ব্রেক ১,১৫,৯০০ টাকা ) এবং ( ড্রাম ব্রেক ১,০৯,৯০০ টাকা) ।

টিভিএস স্ট্রাইকার ১২৫
১২৫ সিসির এই মাস্কুলার বাইকটির রয়েছে শক্তিশালী ইঞ্জিন ,সুন্দর আউটলুক ও ভালো মাইলেজ এবং এই সব মিলিয়ে বাংলাদেশের রাস্তায় ১২৫ সিসির বাইকটি খুব বেশি খুঁজতে হয় না এমনিতেই খুঁজে পাওয়া যায়। বাইকটির অফার মুল্য ১,২২,৯০০ টাকা।

টিভিএস জুপিটার
সুন্দর দেখতে এই স্কুটারটি শহরে চলাচলে অনাবিল আনন্দ এনে দিবে। স্কুটার সাধারণত মেয়েদের বাইক হিসেবে পরিচিত কিন্তু না আমাদের পার্শ্ববতী দেশে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি স্কূটার চালায়। তাই এটা ভেবে ভুল করবেন না যে স্কুটার শুধু মহিলারাই রাইড করে। টিভিএস জুপিটার স্কুটারটির বিশাল অফারমুল্য রয়েছে যা মাত্র ১,৩৯,৯০০ টাকা।

টিভিএস এক্সেল
যারা একটু হালকা বাইক পছন্দ করেন এবং যারা শুধুমাত্র শহরের মধ্যে চলাচল করেন তাদের কথা মাথায় রেখে টিভিএস নিয়ে এসেছে তাদের সর্বনিম্ন বাজেটের মোটরসাইকেল টিভিএস এক্সেল। বাইকটির লুক আপনার কাছে পছন্দ না হলেও এর পারফরমেন্স আপনাকে মুগ্ধ করবে। বাইকটির দাম বাংলাদেশের অন্যান্য যে কোন বাইকের থেকে তুলনামূলক অনেক দাম কম এবং অফারমুল্য দিয়ে আরও দাম কমানো হয়েছে। টিভিএস এক্সেলের অফার মুল্য হচ্ছে ৫৭,৯০০ টাকা।

টিভিএস এপ্যাচি আরটিআর
এপ্যাচি আরটিআর , বাইকটি বাংলাদেশে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শহর কিংবা গ্রামের তরুণদের মাঝে বাইকটি নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা যায়। কারণ এরকম বাজেটের মধ্যে এত সুন্দর বাইক অন্যান্য কোম্পানী সরবরাহ করতে পারে না বিধায় সবাই আরটিআর কে বেছে নেয়। দ্রুত থ্রটল রেসপন্স, ইঞ্জিন শক্তি,শক্ত বডি ফ্রেম ইত্যাদি সব মিলিয়ে বাইকটি আমাদের দেশে বেশি দেখা যায়। এর অফার মুল্য রয়েছে ( সিংগেল ডিস্ক ১,৭০,৯০০ টাকা এবং ( ডাবল ডিস্ক ১,৭৯,৯০০ টাকা)

টিভিএস গ্রাহকদের বাজেটের কথা মাথায় রেখে বিভিন্ন সময় অনেক বিশাল বিশাল অফার নিয়ে এসেছে । তাই আর দেরি না করে আপনার পছন্দের টিভিএস এর মোটরসাইকেলটি পছন্দের শো-রুম থেকে লুফে নিন। আর এই অফারটি চলবে ঈদের দিন স্টক থাকা পর্যন্ত।


Bike News

Yamaha is offering Mega Exchange Offer
2026-02-09

In order to make Yamaha bikes available to bike lovers within their taste and budget, Yamaha authorities organize various events...

English Bangla
Yamaha FZ S V2 ARMADA BLUE milestone of 100,000 units sold, special discountannounced
2026-02-08

One of the top-selling bikes in the 150cc segment in Bangladesh is the Yamaha FZ S V2 ARMADA BLUE. According to Yamaha authorit...

English Bangla
Yamaha is looking for new dealers
2026-02-08

Bangladesh leading bike-selling Japanese bike brand Yamaha is looking for new dealers. It goes without saying that Yamaha is a...

English Bangla
Yamaha brings “Together We Rev” offer throughout the month of February
2026-02-08

Yamaha Bangladesh is always by the side of the bike-loving youth in their festive joy and for this reason, keeping in mind the...

English Bangla
Get Valentine's Day Offer on CFMOTO 150SC in February
2026-02-03

CFMoto is one of the brands currently at the top of the discussion in the biking community in the motorcycle market of Banglades...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter