Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশে সেরা ১০টি কমিউটার বাইক

2025-06-23

বাংলাদেশে সেরা ১০টি কমিউটার বাইক

Top 10 Commuter Bikes in Bangladesh-1750659555.jpg

বাংলাদেশের রাস্তায় কমিউটার বাইক খুবই জনপ্রিয়, কারণ এগুলো দামে সাশ্রয়ী, তেল খরচ কম, আর শহর বা কাছাকাছি দূরত্বে চলাচলের জন্য একেবারে পারফেক্ট। অফিস যাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী বা ছোট ব্যবসায়ীরা প্রায় সবাই এমন বাইকের উপর ভরসা করেন। হোন্ডা, হিরো, ইয়ামাহা, বাজাজ আর টিভিএস-এর মতো ব্র্যান্ডগুলো এই দিকটায় নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। কারণ, তারা এমন বাইক বাজারে এনেছে যেগুলো আরামদায়ক, টেকসই এবং দামও হাতের নাগালে। নিচে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ১০টি কমিউটার বাইকের সংক্ষিপ্ত বিবরণ, বিশেষত্ব ও রাস্তায় কেমন পারফর্ম করে, তা তুলে ধরা হলো।

yamaha-saluto-125cc-1750659215.webp
ইয়ামাহা সালুটো ১২৫সিসি
সালুটো ১২৫সিসি বাইকটা খুব হালকা আর চালাতে সহজ। এর ডিজাইন একদম সিম্পল কিন্তু পারফর্মেন্স দারুণ। ১২৫সিসি ইঞ্জিনে এটি প্রায় ৬০ কিমি/লিটার মাইলেজ দেয়, আর শহরের প্রতিদিনের যাতায়াতের জন্য বেশ আরামদায়ক।

bajaj-ct100-es-1750659243.webp
বাজাজ সিটি১০০ ইএস
বাজাজ সিটি১০০ ইএস এমন একটা বাইক যেটা দাম অনুযায়ী বেষ্ট একটা বাইক, প্রায় ৭৫ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দেয়। এতে ইলেকট্রিক স্টার্ট আছে, ডিজাইন খুব সিম্পল, আর রক্ষণাবেক্ষণও একেবারে কম। যারা বাজেট বুঝে বাইক কেনেন, তাদের জন্য আদর্শ।



bajaj-discover-125-disc-1750659277.webp
বাজাজ ডিসকভার ১২৫ ডিস্ক
ডিসকভার ১২৫ ডিস্ক দেখতে যেমন ভালো, চালাতেও তেমন আরামদায়ক। ১২৪.৫সিসি ইঞ্জিন আর সামনের ডিস্ক ব্রেক থাকার কারণে এটা শক্তিশালী হলেও মাইলেজ ভালো দেয়, প্রায় ৬০ কিমি/লিটার। দৈনন্দিন অফিস বা কাজের যাতায়াতের জন্য চমৎকার একটা অপশন।

hero-splendorplus-self-1750659302.webp
হিরো স্প্লেন্ডর+ সেলফ
স্প্লেন্ডর নামটা বাংলাদেশে অনেক আগে থেকেই পরিচিত। এর সেলফ স্টার্ট ভার্সনে ৯৭.২সিসি ইঞ্জিন আর i3S স্টার্ট-স্টপ টেকনোলজি রয়েছে। প্রতিদিনের শহরভিত্তিক চলাচলের জন্য নির্ভরযোগ্য বাইক, মাইলেজও ৬৫–৭০ কিমি/লিটার পর্যন্ত।

hero-passion-x-pro-1750659332.webp
হিরো প্যাশন এক্স প্রো ডিস্ক
এই বাইকটা একটু স্টাইলিশ এবং স্পোর্টি চেহারার। ১১০সিসি ইঞ্জিন আর সামনের ডিস্ক ব্রেক থাকার কারণে চালাতে মজা লাগে। মাইলেজ ৬০–৬৫ কিমি/লিটার, আর প্রতিদিনের যাতায়াতের সঙ্গে একটু ফ্লেভারও দিতে পারে।

honda-dream-110-red-1750659362.webp
হোন্ডা ড্রিম ১১০ রেড
ড্রিম ১১০ রেড দেখতে স্মার্ট আর চালাতে স্মূদ। এতে আছে ১০৯.৫সিসি ইঞ্জিন, যার মাইলেজ ৬৫ কিমি/লিটার মতো। যারা হোন্ডার বিশ্বাসযোগ্যতা চায়, তারা চোখ বন্ধ করে নিতে পারে এই বাইকটা।

honda-livo-disc-cbs-1750659385.webp
হোন্ডা লিভো ডিস্ক সিবিএস
লিভো ডিস্ক সিবিএস একটা আধুনিক চেহারার বাইক, যার ইঞ্জিন ১০৯.৫১সিসি। এতে আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS), ডিজিটাল-অ্যানালগ মিটার এবং স্টাইলিশ লুক। শহুরে চালকদের জন্য দারুণ একটা পছন্দ।


honda-sp-125-1750659412.webp
হোন্ডা এসপি ১২৫
এসপি ১২৫ বাইকটা একটু প্রিমিয়াম ক্লাসের। ১২৫সিসি ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন, পুরো ডিজিটাল ডিসপ্লে, আর সাইলেন্ট স্টার্ট সিস্টেমসহ আসে। মাইলেজ ৬৫ কিমি/লিটার এবং চালনায় চমৎকার স্মুথনেস পাওয়া যায়।





tvs-metro-plus-110-re-disc-1750659445.webp
টিভিএস মেট্রো প্লাস ১১০ আরই ডিস্ক
মেট্রো প্লাস ১১০ আরই ডিস্ক হচ্ছে একেবারে পারফেক্ট কমিউটার বাইক। ১০৯.৭সিসি ইঞ্জিন, সামনের ডিস্ক ব্রেক আর প্রায় ৭০ কিমি/লিটার মাইলেজ, সব মিলিয়ে যারা শুধু বাইক চালায় কাজের জন্য, তাদের জন্য একেবারে সেরা পছন্দ।

tvs-stryker-1750659464.webp
টিভিএস স্ট্রাইকার
স্ট্রাইকার ১২৫ হলো এমন একটা বাইক, যেটা স্পোর্টি লুক আর ডেইলি ইউজ দুটোই সামলায়। এর ১২৪.৫সিসি ইঞ্জিন, আকর্ষণীয় ডিজাইন, আর ৫৫–৬০ কিমি/লিটার মাইলেজ একে তরুণ চালকদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

Bike News

Yamaha FZ S V2 ARMADA BLUE milestone of 100,000 units sold, special discountannounced
2026-02-08

One of the top-selling bikes in the 150cc segment in Bangladesh is the Yamaha FZ S V2 ARMADA BLUE. According to Yamaha authorit...

English Bangla
Yamaha is looking for new dealers
2026-02-08

Bangladesh leading bike-selling Japanese bike brand Yamaha is looking for new dealers. It goes without saying that Yamaha is a...

English Bangla
Yamaha brings “Together We Rev” offer throughout the month of February
2026-02-08

Yamaha Bangladesh is always by the side of the bike-loving youth in their festive joy and for this reason, keeping in mind the...

English Bangla
Get Valentine's Day Offer on CFMOTO 150SC in February
2026-02-03

CFMoto is one of the brands currently at the top of the discussion in the biking community in the motorcycle market of Banglades...

English Bangla
Hyosung Motorbikes, a new brand on the list of favorites of amateur bike lovers in Bangladesh
2026-01-26

One of the few motorcycle brands that has created a stir among bike lovers since the amateur CC limit was increased in the mot...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter