Sunra
Yamaha Banner
Search

কিওয়ে মোটরসাইকেল কিনলে পাচ্ছেন ফ্রী রেজিষ্ট্রেশন

2018-03-21

কিওয়ে মোটরসাইকেল কিনলে পাচ্ছেন ফ্রী রেজিষ্ট্রেশন


Free-Registration-with-Keeway-Motorcycles

বাইক শো এর মাধ্যমে বিভিন্ন অটোমোবাইল কোম্পানীগুলো গ্রাহকদের দ্বারপ্রান্তে আসার সুযোগ পায় এবং বিভিন্ন ব্র্যান্ডের বাইকগুলো সম্পর্কে গ্রাহকরা স্বচ্ছ ধারণা লাভ করে। ঠিক সেইভাবেই উদীয়মান একটি মোটরসাইকেল কোম্পানী গ্রাহকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আরও সন্নিকটে আসার চেষ্টা করছে। জ্বি বলছিলাম কিওয়ে ব্র্যান্ডের কথা। তারা স্বাধীনতার এই মাসে ঢাকা বাইক শো ২০১৮তে নিয়ে এসেছে ফ্রি রেজিস্ট্রেশন অফার। শুধুমাত্র বাইক শো থেকে বাইক কিনলে এই বিশাল অফারটি পেয়ে থাকবেন।

বেনেলী টিএনটি বাইকটি বাজারে আসবে আগামী মাসে। তারা দাবি করেন যে বাইকটার অভিনব ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিন এবং অন্যান্য ফিচারস গ্রাহকদের ভীষণ আকৃষ্ট করতে সক্ষম হবে। যেহেতু বেনেলী টিএনটি বাইকটি বর্তমানে বাজারে নেই তাই এই বাইকটির সাথে কোন অফার থাকছেনা। এছাড়া কিওয়ের অন্যান্য বাইকগুলোতে এই সুবিশাল অফারটি পাওয়া যাবে। তাদের বাইকগুলো সম্পর্কে আশা করি সকলেই পরিচিত আছেন তবুও আরেকবার পরিচিত হওয়া যাক।


keeway-dhaka-bikeshow-2018

কমিউটার সেগমেন্টের মধ্যে রয়েছে কিওয়ে ম্যাগনেট ১০০ সিসি, আরকেএস ১০০ ভার্সন ২ ও ভার্সন ৩ এবং আরকেএস ১২৫ সিসি । শুধুমাত্র ম্যাগনেট ছাড়া অন্যান্য বাইকগুলোতে রয়েছে স্পোর্টস লুক যা আপনাকে স্পোর্টস বাইকের অনুভুতি দিবে কিন্তু সেগুলো কমিউটার সেগমেন্টের বাইক হিসেবে পরিচিত।

ক্রুজার সেগমেন্টের মধ্যে তাদের শুধুমাত্র একটি বাইক রয়েছে সেটা হলো দৃষ্টিনন্দন কিওয়ে সুপারলাইট ১৫০। বাইকটির অসাধারণ ডিজাইন ও আউটলুক গ্রাহকদের বেশ আকৃষ্ট করে। সহনীয় দামের মধ্যে ক্রুজার বাইক হিসেবে এই বাইকটি একদম পারফেক্ট।

স্পোর্টস ক্যাটাগরি সেগমেন্টের মধ্যে আছে কিওয়ে আরকেএস ১৫০ সিবিএস এবং আপকামিং বেনেলী টি এন টি ১৫০। আরকেএস ১৫০ সিবিএস তে রয়েছে অত্যাধুনিক সিবিএস ব্রেকিং সিস্টেম যা কোন প্রকার স্কীড ছাড়া অনেক ভালো ব্রেকিং নিশ্চিত করে।

সব মিলিয়ে বলা যায় যে কিওয়ে সকল দিক দিয়ে লোকাল মার্কেটে ভালো অবস্থান ধরে রেখেছে।

ফ্রি রেজিস্ট্রেশন অফারটি চলবে বাইক শো চলাকালীন সময় পর্যন্ত অর্থাৎ আগামী ২২,২৩ ও ২৪ তারিখ সকাল ১০-৩০ থেকে ৮-৩০ পর্যন্ত বসুন্ধরা কনভেনশন সেন্টারে।

Bike News

Cruiser Bike Brand Hyosung, a new name in the biking community in Bangladesh
2026-02-25

Hyosung has started a new horizon in the motorcycle market of Bangladesh where there is no traditional design bike used by bike ...

English Bangla
Yamaha offering for the upcoming Eid-ul-Fitr, get up to 15,000 taka discount
2026-02-23

Yamaha is always with the festival joy of bike lovers. The biggest festival of Muslims in Bangladesh is the month of Ramadan and...

English Bangla
Latest market price of CFMoto bike, one of the best brands of the time
2026-02-22

CFMoto is a motorcycle brand that is currently at the top of the discussion in the Bangladeshi motorcycle market and biking co...

English Bangla
Latest update on GPX bikes, a popular Thai brand in the sports segment
2026-02-22

Among the many motorcycle brands in the premium sports category in Bangladesh, the Thai brand GPX is one of them, each bike in...

English Bangla
Bajaj Bikes Latest Price Update February 2026
2026-02-18

If we have to mention the name of the best-selling and most used bike brand in the commuter segment in Bangladesh, it is Bajaj...

English Bangla


Filter