![]() মোটরসাইকেল মার্কেটে বর্তমানে জাপানিজ ব্র্যান্ডের মোটরসাইকেলগুলো দিন দিন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং কারণ হচ্ছে তাদের মানসম্পন্ন প্রডাক্ট। বিভিন্ন জাপানীজ মোটরসাইকেল কোম্পানিগুলো সারা বিশ্বে তাদের মোটরসাইকেলগুলো সরবরাহ করছে, তাদের মধ্যে একটি হচ্ছে ইয়ামাহা। ইয়ামাহা মোটরসাইকেল কোম্পানী প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে জাপানে। জনপ্রিয় এই মোটরসাইকেল কোম্পানিটি মোটরসাইকেল, স্কুটার সহ মোটরসাইকেলের যাবতীয় প্রয়োজনীয় যন্ত্রপাতি বিক্রয় করে থাকে। ইন্ডিয়াতে ইয়ামাহা তাদের যাত্রা শুরু করে ১৯৮৫ সালে । ২০০১ সালে ইয়ামাহা ইন্ডিয়া ইয়ামাহা জাপানের শতভাগ অংশীদারি হয়ে যায় । বাংলাদেশে ইয়ামাহার মোটরসাইকেল পাওয়া যায় এবং তাদের মোটরসাইকেলগুলোর জনপ্রিয়তা তীব্রভাবে বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। পূর্বে বাংলাদেশে কর্ণফুলী গ্রুপ ইয়ামাহার একমাত্র পরিবেশক ছিলো কিন্তু বর্তমানে এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহার একমাত্র পরিবেশক। ১৫০ সিসির বাইকগুলো তারা সুন্দরভাবে গ্রাহকদের সামনে তুলে ধরছে এবং সেগুলোর মধ্যে তরুণদের মাঝে খুবই জনপ্রিয়তা পেয়েছে ইয়ামাহা এফযেডএস, ইয়ামাহা আরওয়ানফাইভ, ইয়ামাহা ফেজার। |
CFMOTO is currently a well-known name in the global motorcycle market. They are consistently delivering surprises, especially ...
English BanglaAssalamualaikum, I am Shahin from Rajshahi. I use a bike for my daily work and communication, but my love for bikes started ...
English BanglaAssalamualaikum, I am Abid Siddiqui from Naogaon district. I use a bike for my daily work, but my love for bikes started in ...
English Bangla