![]() ইন্ডিয়াতে বিভিন্ন মোটরসাইকেল কোম্পানী আছে এবং তারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল তৈরি করে যাচ্ছে। তাদের মধ্যে একটি কোম্পানী হচ্ছে টিভিএস। টিভিএস মোটর কোম্পানী হচ্ছে ইন্ডিয়ার প্রধানতম দুই চাকা ও তিন চাকা প্রস্তুতকারক কোম্পানী। ১৯৭৯ সালে এই কোম্পানিটি চালু হয়। টিভিএস মোটর কোম্পানীর প্রধান কার্যালয় ভারতের চেন্নাই তে । তারা সেখান থেকে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। মোটরসাইকেল মার্কেটে খুব জনপ্রিয় ও বিশাল একটি ব্র্যান্ড হচ্ছে টিভিএস এবং তাদের প্রায় ২.৮ কোটি গ্রাহক টিভিএস এর বাইক ব্যবহার করছে। টি ভি সুন্দ্রাম লিংগার এর আদলে টিভিএস কোম্পানী প্রতিষ্ঠিত করা হয়। তিনি পরলোক গমন করেছিলেন ১৯৫৫ সালে এবং তারপর থেকে তার পুত্র এই কোম্পানীর বিভিন্ন সেক্টর যেমন অটোমোবাইল সেক্টর, ফিন্যান্স,ইন্স্যুরেন্স, টায়ার এবং অন্যান্য উপাদানগুলো পরিচালনা করতে শুরু করে। তারপরে ১৯৭৯ সালে বিশ্বব্যাপী টিভিএস কোম্পানী সমাদৃত হতে থাকে। টিভিএস এবং জাপানীজ সুজুকী ১৯ বছরের একটি চুক্তিতে আবদ্ধ হয় এবং তারা যৌথভাবে উৎপাদন শুরু করে । বর্তমানে টিভিএস নিজস্বভাবে তাদের প্রডাক্ট তৈরি করে বিভিন্ন দেশে সরবরাহ করে যার মধ্যে টিভিএস এর বিশাল মার্কেট রয়েছে আমাদের বাংলাদেশে। |
CFMOTO is currently a well-known name in the global motorcycle market. They are consistently delivering surprises, especially ...
English BanglaAssalamualaikum, I am Shahin from Rajshahi. I use a bike for my daily work and communication, but my love for bikes started ...
English BanglaAssalamualaikum, I am Abid Siddiqui from Naogaon district. I use a bike for my daily work, but my love for bikes started in ...
English Bangla