Sunra
Yamaha Banner
Search

লিফান প্রাথমিক সার্ভিস টিপস

2023-07-17

লিফান প্রাথমিক সার্ভিস টিপস


lifan-service-tips-1689583016.webp

বাইক সুষ্ঠভাবে রাইডের জন্য প্রয়োজন সঠিক সার্ভিস। আপনার বাইকের সঠিক সার্ভিসের উপরে নির্ভর করে বাইকের মাইলেজ, ইঞ্জিনের কার্যক্ষমতা ইত্যাদি। সঠিক সময়ে কার্যকরী সার্ভিস আপনার বাইককে দীর্ঘস্থায়ী করতে তুলবে। রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর তার লিফান বাইক ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে স্পেশাল কিছু সার্ভিস টিপস । চলুন এক নজরে তা দেখে নেওয়া যাকঃ-

এয়ার ফিল্টার
একটি বাইক সার্ভিস করার সময় অবশ্যই মাথায় রাখবেন তার এয়ার ফিল্টারটা ঠিক আছে কি না । যদি এয়ার ফিল্টারে সামান্য ময়লা থাকে তবে আপনার সার্ভিস টেকনিশিয়ানকে বলুন তা পরিস্কার করে দিতে আর যদি একেবারেই খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে নতুন এয়ার ফিল্টার প্রতিস্থাপন করুন।

টায়ার
টায়ার প্রেসার ঠিক আছে কিনা দেখে নিন এবং টায়ারের গ্রিপ ঠিক আছে কিনা সেটাও দেখে নিন। কারণ বাইকের রাইডের সময় টায়ার প্রেসার ও গ্রিপ খুবই গুরুত্বপুর্ন।

লাইটস এবং কেবলস
বাইকের ইলেকট্রিক্যাল পার্ট এর মধ্যে লাইটস এবং কেবল অনেক গুরুত্বপুর্ন। রাইডের পুর্বে অবশ্যই আপনি আপনার বাইকের লাইটস ও কেবলস ঠিক আছে কিনা সেটা দেখে নিবেন।

ইঞ্জিন ফ্লুয়েড
কুলেন্ট লেভেল চেক করুন এবং দরকার হলে তা পরিবর্তন করুন। ইঞ্জিন ফ্লুয়েড ইঞ্জিন পারফরমেন্সের জন্য খুবই জরুরী একটি বিষয়।

চেইন
বাইকের চেইন পরিস্কার রাখুন এবং দরকার হলে তা নিয়ম মাফিক পরিবর্তন করে নিন। কারন বাইকের চেইন হল খুবই গুরুত্বপুর্ন একটি জিনিস যা রাইডের সময় অনেক কার্যকরী ভুমিকা পালন করে।

ব্রেক্
বাইকের সামনের ও পেছনের ব্রেক প্যাড, ডিস্ক ঠিক আছে কিনা সেগুলো পরিক্ষা করে নিন , কারণ রাস্তায় অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হলে ব্রেক ঠিক মত কাজ না করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

আশা করি আপনি আপনার বাইকের পরিপুর্ন যত্ন নিয়ে বাইক রাইড করবেন এবং যে কোন সমস্যা এড়াতে নিয়মিত বাইকটার সার্ভিস ঠিক মত হচ্ছে কী না সেটা খেয়াল রাখবেন। ধন্যবাদ।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

 জ্বালানি সংকটের সময়ে বাংলাদেশের বাইকারদের করণীয়
2026-03-30

  বর্তমান বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তার কারণে সবচেয়ে বেশি চাপে পড়েছেন দৈনন্দিন যাতায়াত নির্ভর মানুষরা, বিশেষ করে বাইকাররা। তাই এই সংকটকালীন সময়ে সচেতনতা ও সঠিক সিদ্ধান্তই পারে খরচ কমাতে এবং পরিস্থিতি সামাল দিত...

Bangla English
বাইকের ফুয়েল ট্যংকে মরিচা প্রতিরোধ করার উপায়
2025-12-03

বাইকের ফুয়েল ট্যাংকে মরিচা একটি সাধারণ সমস্যা, বিশেষ করে আর্দ্র জলবায়ু বা দীর্ঘ সময় বাইক ব্যবহার না করলে। মরিচা প্রতিরোধ করার বিস্তারিত উপায় নিচে দেওয়া হলো: মরিচা পড়ার প্রধান কারণ মূলত আর্দ্রতা বা জলীয় বাষ্পই মরিচা পড়ার প্রধান কারণ। যখন ট্যাংকে খালি জায়গা থাকে, তখন সেখানে বাতাস জমে এবং তাপমাত...

Bangla English
ECU কি? ECU কীভাবে কাজ করে?
2025-10-23

বাইকের ECU অর্থাৎ (Engine Control Unit) হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস যা বাইকের ইঞ্জিনের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। এটি আধুনিক মোটরসাইকেলগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যেগুলো ফুয়েল ইনজেকশন (FI) প্রযুক্তি ব্যবহার করে। ।ECU (Engine Control Unit) হচ্ছে বাইকের "মস্তিষ্ক" বা কন্ট্রোল সেন্টার। এটি বাইকের বিভিন্ন স...

Bangla English
স্লিপার ক্লাচ কী? এর সুবিধা ও অসুবিধা।
2025-10-22

আধুনিক বাইকগুলোর যে ফিচারগুলো খুবই ডিমান্ডডেবল তার মধ্যে অন্যতম একটি ফিচার হচ্ছে Slipper Clutch। Slipper Clutch হচ্ছে মোটরসাইকেল বা গাড়ির এক ধরনের বিশেষ ক্লাচ সিস্টেম, যেটা হঠাৎ গিয়ার ডাউন করার সময় ইঞ্জিনের অতিরিক্ত ব্রেকিং ফোর্স (back torque) কমিয়ে দেয়, যাতে পিছনের চাকা লক হয়ে না যায়। সহজভাবে বললে, এটা হলো এমন এক ক্লাচ যেটা গ...

Bangla English
বাইকের কোন কোন যন্ত্রাংশ দিয়ে ইঞ্জিনে পানি প্রবেশ করতে পারে এবং করণীয়
2025-06-15

বর্তমানে দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত, বন্যা এবং জলাবদ্ধতা দেখা দিয়েছে, এমন অবস্থায় বাইকের ইঞ্জিনে পানি ঢুকে গেলে এটি একটি গুরুতর সমস্যা হতে পারে, বিশেষ করে যদি পানি সিলিন্ডারে ঢুকে থাকে। এমন অবস্থায় ইঞ্জিনে হাইড্রোলিক লক (hydrolock) হতে পারে, যা ইঞ্জিনের বড়সড় ক্ষতি করতে পারে। নিচে করণীয় কি...

Bangla English
Filter

Filter