Sunra
Yamaha Banner
Search

টিভিএস আনলো ১২৫ সিসি নতুন চমক

2021-09-16

টিভিএস আনলো ১২৫ সিসি নতুন চমক

tvs-raider-125-news-1631786238.jpg
জনপ্রিয় ব্র্যান্ড টিভিএস তাদের ১২৫ সিসি সেগমেন্টে যুক্ত করলো নতুন একটি বাইক যার নাম TVS Raider 125। আজ ভারতের বাজারে টিভিএস অফিশিয়াল্ভাবে এই বাইক উন্মোচন করলো। ১২৫ সিসিতে টিভিএস দারুণ একটি চমক গ্রাহকদের উপহার দিয়েছে। স্পোর্টস কমিউটার বাইকের ধারণা নিয়ে এই বাইকটি বাজারজাত করা হয়েছে এবং আশা করা যায় ১২৫ সিসিতে এই বাইকটি খুব ভালো প্রভাব ফেলবে।


TVS Raider 125 বাইকের ডিজাইন


TVS Raider 125 বাইকের মূল আকর্ষণ এর ডিজাইনে। ১২৫ সিসির মধ্যে টিভিএস সম্পুর্ন ভিন্নধর্মী একটি ডিজাইন ব্যবহার করেছে যা এই সেগমেন্টে গ্রাহকদের নতুন ধারণা দিবে। ডিজাইনের বিশেষ দিকে রয়েছে এই বাইকের চোখ ধাঁধানো স্টাইলিশ ডিজাইন, ইউনিক ডিজাইনের হেডল্যাম্প, মাস্কুলার ট্যংক, শার্প বেলি প্যান ও স্প্লিট সিটিং পজিশন। এই সব কিছু মিলিয়ে বাইকের ডিজাইনকে করেছে অন্যন্য।


TVS Raider 125 বাইকের ইঞ্জিন


TVS Raider 125 এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ৩ ভালভ এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 11.4hp @ 7,500rpm এবং ম্যাক্স টর্ক 11.2Nm @ 6,000rpm উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনটির সাথে রয়েছে এফআই প্রযুক্তি ( ফুয়েল ইঞ্জাকশন ) এবং ৫ স্পীড গিয়ার বক্স আছে। ইঞ্জিন ফিচারস এর দিক থেকে ১২৫ সিসির বাইক হিসেবে এই সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে অনেকটাই এগিয়ে ।


TVS Raider 125 বাইকের অন্যান্য যে ফিচারসগুলো রয়েছে


সাসপেনশনে ব্যবহার করা হয়েছে সামনের দিকে টেলিস্কোপিক এবং পেছনের দিকে ৫ স্টেপ এডজাস্টএবল মনোশক সাসপেনশন। ব্রেকিং এ রয়েছে সামনের দিকে ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পেছনের দিকে রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক। টায়ার এর সাইজ ১৭ইঞ্চি, সিটের উচ্চতা ৭৮০ মিমি। মিটার কনসোল ফুল ডিজিটাল, গিয়ার ইন্ডিকেটর, টিএফটি ফিচারিং ব্লুটুথ কানেক্টিভিটি, ইকো এবং পাওয়ার মুড অপশন, পিলিয়ন সিটের নিচে সামান্য জাগ্যা রয়েছে কিছু রাখার জন্য, তেল ধারণ ক্ষমতা ১০ লিটার।


TVS Raider 125 বাইকের দাম ইন্ডিয়ার বাজারে ৭৭,৫০০ রুপি থেকে শুরু হয়েছে। যেহেতু এই বাইকটি ১২৫ সিসির তাই বলা যাচ্ছে যে আমাদের দেশের বাজারেও বাইকটি আসবে। যদি এই TVS Raider 125 বাইকের বাংলাদেশের বাজারে আসে তাহলে দাম হতে পারে ১,২০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকার মধ্যে। এখন দেখার বিষয় আমাদের দেশে যদি বাইকটি আসে তাহলে টিভিএস অটোমোবাইল এই বাইকের দাম কত নির্ধারন করেন।

Bike News

Predict FIFA World Cup 2026 Champion and Win ZEEHO Electric Scooter
2026-06-13

To make the FIFA World Cup 2026 craze even more exciting, ZEEHO Bangladesh has announced a special campaign for football lovers ...

English Bangla
CFMoto World Cup Fiesta Campaign Starts, Offers and Cashback
2026-06-11

CFMOTO Bangladesh has announced a special campaign for motorcycle enthusiasts in Bangladesh to make the World Cup football craze...

English Bangla
Eid offers continue on CFMoto bikes even after Eid
2026-06-09

Since the increase in the CC limit in Bangladesh, CFMoto has become the most popular among the new bikes or brands in the market...

English Bangla
Bajaj Bike Price Ahead of FIFA World Cup 2026
2026-06-08

Bajaj is a well-known motorcycle brand among all bike lovers in Bangladesh, every model of which is very popular among the bikin...

English Bangla
Yamaha giving World Cup Cash Carnival in the World Cup Football Craze
2026-06-07

The World Cup Football Craze is now at its peak among sports lovers and the general public all over the world, and to make the 2...

English Bangla
Filter