Sunra
Yamaha Banner
Search

নতুন টিভিএস ম্যাক্স ১২৫ যাত্রা শুরু করলো বাংলাদেশে

2023-12-11

নতুন টিভিএস ম্যাক্স ১২৫ যাত্রা শুরু করলো বাংলাদেশে

the-new-tvs-max-125-has-started-its-journey-in-bangladesh-1702278755.webpa>

নতুন টিভিএস ম্যাক্স ১২৫-এ রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিক্স, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার : বিশ্বের স্বনামধন্য টু-হুইলার প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস মোটর কোম্পানী আজ বাংলাদেশে নতুন টিভিএস ম্যাক্স ১২৫ চালু করার ঘোষণা দিয়েছে। মোটরসাইকেলটিতে এই সেগমেন্টের গ্রাহকের চাহিদা অনুযায়ী আধুনিক বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। নতুন এই স্টাইলিশ ও নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের বাজারে ক্রমবর্ধমান গ্রাহকবৃন্দের চাহিদা পূরণ করবে। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লঞ্চিং ইভেন্টের শুভ উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জে একরাম হোসাইন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড-এর সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড অভিজিৎ দে, চীফ ফিন্যান্সিয়াল অফিসার অমর নাথ মজুমদার, জিএম মার্কেটিং মোঃ আশরাফুল হাসান, হেড অব সেলস আতিকুর রহমান-সহ প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

নতুন সংস্করণের এই টিভিএস ম্যাক্স ১২৫-এ রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিক্স, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। টিভিএস ম্যাক্স ইতোমধ্যে সামঞ্জস্যপূর্ণ জ্বালানী সাশ্রয়, নান্দনিক স্টাইল, স্থায়িত্ব এবং সাশ্রয়ী মূল্যের জন্য মোটরসাইকেল প্রেমীদের মাঝে সুপরিচিত।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জে. একরাম হোসাইন বলেন, ‘আমরা আমাদের পণ্যতালিকায় নতুন এই টিভিএস ম্যাক্স মোটরসাইকেল যুক্ত করতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে বাজারজাত করা নতুন এই ১২৫ সিসির বাইকটি জ্বালানি সাশ্রয়, পার্ফরমেন্স, দীর্ঘস্থায়িত্ব এবং সুযোগ-সুবিধার বিচারে সর্বোচ্চ ভুমিকা পালন করবে।”

নতুন টিভিএস ম্যাক্স ১২৫-এ যুক্ত হয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিক্স, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। ১২৪.৫৩ সিসি’র ইকোথ্রাস্ট ফোর-স্ট্রোক ইঞ্জিনসমৃদ্ধ স্টাইলিশ মোটরসাইকেল টিভিএস ম্যাক্স ১২৫ বাইকটি ৮০০০ আরপিএম- এ ১১ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএম-এ ১০.৮ এনএম টর্ক্ উৎপাদন করতে সক্ষম। ফ্রন্ট ডিস্ক ব্রেকযুক্ত ম্যাক্স ১২৫ এর রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট এবং সিরিজ স্প্রিং রেয়ার সাসপেনশন। এই মোটরসাইকেলটির রয়েছে সিটের নিচে নিরাপদ স্টোরেজ স্পেস, ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ দেয়ার সুবিধা। বিশেষভাবে ডিজাইন করা টেক্সচার এবং গ্রাফিক্সগুলো স্পোর্টি ও শক্তিশালী ডিজাইনের অবিচ্ছেদ্য অংশ।

নতুন টিভিএস ম্যাক্স ১২৫ দেশজুড়ে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড-এর সকল শোরুমে মোজাইক গ্রীন এবং মাউন্ট ব্লু রঙ-এ পাওয়া যাবে। মোজাইক গ্রীন রঙটি বিশেষভাবে বাংলাদেশের সবুজ রঙ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। মোটরসাইকেলটির দাম নির্ধারন করা হয়েছে ১,৩৫,৯৯৯ টাকা।

Bike News

Predict FIFA World Cup 2026 Champion and Win ZEEHO Electric Scooter
2026-06-13

To make the FIFA World Cup 2026 craze even more exciting, ZEEHO Bangladesh has announced a special campaign for football lovers ...

English Bangla
CFMoto World Cup Fiesta Campaign Starts, Offers and Cashback
2026-06-11

CFMOTO Bangladesh has announced a special campaign for motorcycle enthusiasts in Bangladesh to make the World Cup football craze...

English Bangla
Eid offers continue on CFMoto bikes even after Eid
2026-06-09

Since the increase in the CC limit in Bangladesh, CFMoto has become the most popular among the new bikes or brands in the market...

English Bangla
Bajaj Bike Price Ahead of FIFA World Cup 2026
2026-06-08

Bajaj is a well-known motorcycle brand among all bike lovers in Bangladesh, every model of which is very popular among the bikin...

English Bangla
Yamaha giving World Cup Cash Carnival in the World Cup Football Craze
2026-06-07

The World Cup Football Craze is now at its peak among sports lovers and the general public all over the world, and to make the 2...

English Bangla
Filter