Sunra
Yamaha Banner
Search

লাখ টাকা দামের মধ্যে জনপ্রিয় ১০টি মোটরসাইকেল

2017-11-13

লাখ টাকা দামের মধ্যে জনপ্রিয় ১০টি মোটরসাইকেল


Popular-10-motorcycles-within-Taka-1-Lakh


মোটরসাইকেল বর্তমানে প্রায় অধিকাংশ মানুষের প্রিয় ও সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত। বেশ অনেক দিন আগে মোটরসাইকেল মানে বোঝানো হত বিলাস বহুল একটি বাহন কিন্তু বর্তমানে বিভিন্ন প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করতে দেখা যায়। যারা গ্রামে বিভিন্ন কারণে যাতায়াত করে থাকেন এবং বিভিন্ন কাজে এদিক ওদিক ছুটাছুটি করে থাকেন তাদের কাছে মোটরসাইকেলের চাহিদা অনেক বড় আকারে স্থান পেয়েছে। পূর্বে বিভিন্ন কারণে মোটরসাইকেলের দাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় অনেক বেশী ছিলো যার ফলে মোটরসাইকেল কিনতে আমাদের দেশের মানুষদের অনেক হিমশিম খেতে হতো । অনেকেই বেশি টাকা দিয়ে তাদের পছন্দের মোটরসাইকেল কিনতে পারতো না। কিন্তু বর্তমানে মোটরসাইকেলের দাম পূর্বের তুলনায় অনেক কমে এসেছে এবং আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশের আমাদের দেশের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুন দাম বেশী ছিলো সেখানে এই ব্যবধানটা বর্তমানে অনেক কমে এসেছে। আমরা এখন লাখ টাকার মধ্যে ভালো ফিচার সমৃদ্ধ মোটরসাইকেল পাচ্ছি। বিভিন্ন কোম্পানী গ্রাহকদের সুবিধা ও সাধ্যের কথা মাথায় রেখে মোটরসাইকেলের দাম কমিয়ে এনেছে এবং সেগুলোতে ভালো ভালো ফিচার যোগ করেছে। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বাড়ছে। আগে আমরা ৫০ সিসি বাইকের চাহিদা অনেক লক্ষ্য করতাম কিন্তু এখন বেশীর ভাগ মানুষের চাহিদা ১০০ কিংবা ১৫০ সিসির বাইকের উপর। যে সকল বাইক বর্তমানে লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যেগুলো হলো-


roadmaster-prime-within-1-lakh

রোডমাস্টার প্রাইম
এই বাইকটির ইঞ্জিনে রয়েছে ৮৪.৪১ সিসির সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক ইঞ্জিন যা ৪.৫ কিলোওয়াট @ ৮০০০ আরপিএম ম্যাক্স পাওয়ার তৈরি করতে সক্ষম পাশাপাশি এর মাইলেজ ও টপ স্পীড কোম্পানী দাবি করে যে ৬৫ কিমি প্রতি লিটারে মাইলেজ ৭০ কিমি প্রতি ঘন্টায় টপ স্পীড দিতে সক্ষম। এছাড়াও বাইকটিতে আধুনিক সব ফিচারস রয়েছে। এর বর্তমান দাম ৬৪৯০০ টাকা।



runner-deluxe-within-1-lakh

রানার ডিলাক্স
এর ইঞ্জিনে রয়েছে 85 সিসি সিংগেল সিলিন্ডার,৪ স্ট্রোক ,এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন ৪.৮ কিলোওয়াট @ ৭৫০০ আরপিএম ম্যাক্স পাওয়ার এবং ৫.৭ এন এম @ ৬০০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম। রানার দাবি করে যে তাদের এই ইঞ্জিন প্রায় ৬০ কিমি প্রতি লিটারে মাইলেজ এবং ৮০ কিমি প্রতি ঘণ্টায় টপ স্পীড দিতে সক্ষম। সব কিছু মিলিয়ে ৮০ সিসির বাইক হিসেবে এই বাইকটিতে বেশ আধুনিক ফিচারস রয়েছে। বর্তমান দাম ৮৩০০০ টাকা।


roadmaster-delight-within-1-lakh

রোডমাস্টার ডিলাইট
১০০ সিসির বাইক হিসেবে বেশ সুন্দর ও নজরকাড়া ডিজাইন রয়েছে। ফুয়েল ট্যাংকারে সুন্দর গ্রাফিক্স, এলয় রিম, ডিস্ক ব্রেক সব কিছু মিলিয়ে বেশ আধুনিক একটি বাইকের ছোয়া রয়েছে এই বাইকটিতে। ইঞ্জিনের দিকটাও বলতে গেলে বেশ আধুনিক। রোডমাস্টার দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ প্রায় ৬০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড প্রায় ৮০ কিমি প্রতি ঘন্টায়। বাইকটির বর্তমান দাম ৮৯৯০০ টাকা ।


keeway-magnet-100-within-1-lakh

কীওয়ে ম্যাগনেট
সুন্দর গ্রাফিক্স, এলয় রিম এবং ৯৯.৭ সিসির ইঞ্জিন সমৃদ্ধ একটি বাইক। ১০০ সিসির বাইক হিসেবে এই বাইকটিতে অনেক সুন্দর ডিজাইন লক্ষ্য করা যায় পাশাপাশি এর মাইলেজ এবং টপ স্পীড অনেক ভালো। কিওয়ে দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ প্রায় ৬০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড প্রায় ৯৫ কিমি প্রতি ঘণ্টায়। বাইকটির বর্তমান মুল্য ৯২৯০০ টাকা।


lifan-glint-100-within-1-lakh

লিফান গ্লিন্ট ১০০
৯৯ সিসির ইঞ্জিন যা ৫.৮ @ ৭৫০০ আরপিএম ম্যাক্স পাওয়ার এবং ৭.৮ @ ৬৫০০ আর পি এম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম পাশাপাশি এই ইঞ্জিন ৬৫ কিমি প্রতি লিটারে মাইলেজ এবং ৯০ কিমি প্রতি ঘন্টায় টপ স্পীড সরবরাহ করতে পারে। বাইকটিতে বেশ ভালো ডিজাইন ও গ্রাফিক্স লক্ষ্য করা যায়, বর্তমান দাম ৯৩০০০ টাকা।



hero-dawn-within-1-lakh

হিরো ডন ১০০
বাইকটি দেখতে তেমন স্টাইলিশ না হলেও এর ইঞ্জিন পারফরমেন্স ও মাইলেজ দুর্দান্ত। বাইকটিতে আধুনিক তেমন কোনো ফিচারস লক্ষ্য করা যায় না শুধু এর সাথে এলয় রিম সংযুক্ত আছে । হিরো দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ প্রায় ৬০ কিমি প্রতি লিটারে যা ১০০ সিসির বাইক হিসেবে বেশ ভালো। বাইকটির বর্তমান দাম ৯৪৯৯০ টাকা।


Bajaj-CT100-within-1-lakh

বাজাজ সিটি ১০০
আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে এই বাইকটি বেশী লক্ষ্য করা যায় কারণ এর দুর্দান্ত মাইলেজ এবং আরামদায়ক সিটিং পজিশনের ফলে অনেকেই এই বাইকটি পছন্দ করে থাকে। বাজাজ দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৬৫ কিমি প্রতি লিটারে। বাইকটির বর্তমান দাম ৯৫৫০০ টাকা।


tvs-metro-100-within-1-lakh

টিভিএস মেট্রো ১০০
১০০ সিসির বাইক হিসেবে দেখতে সুন্দর এবং অনেক ভালো মাইলেজ সমৃদ্ধ একটি বাইক। টিভিএস এস জনপ্রিয় একটি বাইকের মধ্যে এটি একটি। টিভিএস দাবি করে যে তাদের এই বাইকটি প্রায় ৭০ কিমি প্রতি লিটারে পাশাপাশি বাইকটি ভালো ইঞ্জিন পারফরমেন্স সরবরাহ করে। বাইকটির বর্তমান দাম ৯৫৯০০ টাকা।


h-power-zaara-within-1-lakh

এইচ পাওয়ার জারা ১০০
১০০ সিসির বাইক হিসেবে এই বাইকটিতেও বেশ ভালো ডিজাইন লক্ষ্য করা যায়।এর মাইলেজ কোম্পানী দাবি করে যে ৬০ কিমি প্রতি লিটারে । বাইকটির বর্তমান দাম ৯৮০০০ টাকা।



Victor-R-Link-Advance-within-1-lakh

ভিক্টর আর ১১০ লিংক এডভান্স
১১০ সিসির বাইকের মধ্যে এই বাইকটির ডিজাইন এবং অন্যান্য সব কিছু বেশ ভালো লক্ষ্য করা যায়। কোম্পানি দাবি করে যে তাদের এই বাইকটি প্রায় ৫০ কিমি প্রতি লিটারে মাইলেজ দিতে সক্ষম। বাইকটির বর্তমান দাম ৯৫০০০ টাকা।

এই বাইকগুলো ছাড়াও লাখ টাকার মধ্যে আরও বাইক রয়েছে যেগুলো বাংলাদেশের রাস্তায় চলতে দেখা যায় এবং সেগুলো বেশ ভালো ক্রেতা সন্তুষ্টি অর্জন করেছে।


Bike News

Yamaha making it safer to rush to your loved ones to spread the joy of Eid
2026-05-23

One of the most desired journeys for a biker is the Eid journey, where almost every public transport in Bangladesh is crowded an...

English Bangla
Vmoto Charges the EV Revolution in Cricket as Bangladesh Completes Historic 2-0 Test Series Whitewash Against Pakistan
2026-05-23

SYLHET, BANGLADESH – In a historic milestone for South Asian sports, the Bangladesh National Cricket Team has secured a monu...

English Bangla
Yamaha Bike Price Before Eid-ul-Adha 2026
2026-05-18

Yamaha usually gives different types of gifts including cash discounts on each bike on various festivals and occasions, keeping ...

English Bangla
Bajaj bikes could enhance the joy of Eid-ul-Adha
2026-05-17

In Bangladesh, the name of Bajaj bikes is different from any other bike among bike lovers and biking communities, one of the rea...

English Bangla
World famous Japanese bike brand Yamaha is looking for dealers
2026-05-14

Among the few motorcycle brands that are at the top of the premium segment in Bangladesh, Yamaha is one of the most popular mo...

English Bangla
Filter