Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশের বাজারে কাওয়াসাকি বাইকের দাম ফেব্রুয়ারি ২০২৩

2023-02-13

বাংলাদেশের বাজারে কাওয়াসাকি বাইকের দাম ফেব্রুয়ারি ২০২৩

kawasaki-bike-price-in-bangladesh-february-2023-1676266688.webp

আলোচনা যখন দ্রুততম মোটরসাইকেল নিয়ে তখন সেখানে কাওয়াসাকি মোটরসাইকেলের নাম আসবেই। কাওয়াসাকি সারা বিশ্বজুড়ে পরিচিত একটি নাম। মজার বিষয় হচ্ছে কাওয়াসাকি মোটরস কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ এর ছোট একটি অংশ। কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ একটি জাপানিজ ম্যানুফ্যাকচারিং জায়ান্ট যারা প্লেন,ট্রেন,ট্যাংকার, ইন্ডাস্ট্রিয়াল রোবট থেকে শুরু করে এমনকি স্পেসক্রাফ্টও বানিয়ে থাকে।

হোন্ডা এবং ইয়ামাহার মতো অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে তুলনা করলে দেখা যায় কাওয়াসাকি তুলনামূলক বেশি এডভান্সড ফিচারসমৃদ্ধ মোটরসাইকেল নিয়ে আসে। এজন্য তাদের প্রোডাক্টের দামও তুলনামূলক বেশি হয়ে থাকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এজন্য কাওয়াসাকি বাইকের আধিপত্য বিস্তার করা কষ্টসাধ্য। পাশাপাশি আমাদের দেশে সিসি লিমিটও একটা বড় ইস্যু। সিসি লিমিটের জন্য কাওয়াসাকি তাদের বিশ্বব্যাপী জনপ্রিয় বাইকগুলো এদেশে লঞ্চ করতে পারছেনা। আর যেসব বাইক লঞ্চ করা হয়েছে সেগুলো মূলত ডার্ট এবং সিটি বাইক। এই ধরনের বাইকগুলো এখনো আমাদের দেশে সেরকম জনপ্রিয় নয়। এশিয়ান মোটরবাইক লিমিটেড আমাদের দেশে এই জাপানিজ ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।

তো চলুন আর দেরি না করে বাংলাদেশের বাজারে ফেব্রুয়ারি ২০২৩ এ কাওয়াসাকি বাইকের দাম জেনে নেই।

কাওয়াসাকি বাইকের আপডেটেড দাম ফেব্রুয়ারি ২০২৩:

Kawasaki D Tracker বাইকের দাম ফেব্রুয়ারি ২০২৩- ৩৬৫,০০০.০০ টাকা
Kawasaki KLX 150 BF বাইকের দাম ফেব্রুয়ারি ২০২৩- ৩৮৫,০০০.০০ টাকা
Kawasaki KLX 150L বাইকের দাম ফেব্রুয়ারি ২০২৩- ৩১০,০০০.০০ টাকা
Kawasaki KSR Pro বাইকের দাম ফেব্রুয়ারি ২০২৩- ২১৫,০০০.০০ টাকা
Kawasaki Ninja 125 বাইকের দাম ফেব্রুয়ারি ২০২৩- ৪৯৯,০০০.০০ টাকা
Kawasaki Z125 বাইকের দাম ফেব্রুয়ারি ২০২৩- ৩৪৯,০০০.০০ টাকা
Kawasaki Z125 Pro বাইকের দাম ফেব্রুয়ারি ২০২৩- ৩৪০,০০০.০০ টাকা

কাওয়াসাকি সকল শোরুম লোকেশন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

Bike News

Predict FIFA World Cup 2026 Champion and Win ZEEHO Electric Scooter
2026-06-13

To make the FIFA World Cup 2026 craze even more exciting, ZEEHO Bangladesh has announced a special campaign for football lovers ...

English Bangla
CFMoto World Cup Fiesta Campaign Starts, Offers and Cashback
2026-06-11

CFMOTO Bangladesh has announced a special campaign for motorcycle enthusiasts in Bangladesh to make the World Cup football craze...

English Bangla
Eid offers continue on CFMoto bikes even after Eid
2026-06-09

Since the increase in the CC limit in Bangladesh, CFMoto has become the most popular among the new bikes or brands in the market...

English Bangla
Bajaj Bike Price Ahead of FIFA World Cup 2026
2026-06-08

Bajaj is a well-known motorcycle brand among all bike lovers in Bangladesh, every model of which is very popular among the bikin...

English Bangla
Yamaha giving World Cup Cash Carnival in the World Cup Football Craze
2026-06-07

The World Cup Football Craze is now at its peak among sports lovers and the general public all over the world, and to make the 2...

English Bangla
Filter