Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশে Hyosung এর আগমন: আধুনিক প্রযুক্তির ক্রুজার বাইকের নতুন দিগন্ত

2025-11-29

বাংলাদেশে Hyosung এর আগমন: আধুনিক প্রযুক্তির ক্রুজার বাইকের নতুন দিগন্ত

Hyosung Bike In Bangladesh-1764401390.png
বাংলাদেশে বাইকপ্রেমীদের ভিন্নধর্মী এবং উচ্চ সিসির বাইকের স্বাদ দেওয়ার ক্ষেত্রে Hyosung ব্র্যান্ডের সমতুল্য ব্র্যান্ড খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে, শৌখিন বাইকপ্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে থাকা মডেলগুলোই Hyosung (হায়োসাঙ) বাইক ব্র্যান্ডের তালিকায় রয়েছে। দক্ষিণ কোরিয়ার এই মোটরসাইকেল ব্র্যান্ডটি তাদের ফিউচারিস্টিক ফিচার (Futuristic Features) এবং অ্যাগ্রেসিভ আউটলুক (Aggressive Outlook)-এর ক্রুজার সেগমেন্টের মডেলগুলো নিয়ে সম্প্রতি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে।

উচ্চ সিসি (CC) ব্যবহারের সুযোগ বৃদ্ধির পর Hyosung এমন এক সময়ে বাজারে এলো যখন রাইডাররা শক্তিশালী, স্বতন্ত্র ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল খুঁজছেন। Hyosung এর GV সিরিজ (Aquila) ক্রুজারগুলি প্রথাগত ক্রুজার স্টাইল এবং আধুনিক পারফরম্যান্সের এক চমৎকার মিশ্রণ। এই বাইকগুলোর মূল আকর্ষণ হলো এদের V-twin (ভি-টুইন) ইঞ্জিন। এই ইঞ্জিন উন্নত টর্ক, মসৃণ গতি এবং একটি প্রথাগত ক্রুজার বাইকের আকর্ষণীয় শব্দ প্রদান করে, যা বাংলাদেশের বাজারে সাধারণত দেখা যায় না।

মূল আকর্ষণ এবং বিশেষ বৈশিষ্ট্য
Hyosung-এর এই ক্রুজার বাইকগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার স্পষ্ট। এদের মধ্যে অন্যতম:
• V-Twin ইঞ্জিন: এই সেগমেন্টে বেশিরভাগ বাইকে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকলেও, Hyosung লিকুইড-কুলড V-twin ইঞ্জিন নিয়ে এসেছে, যা বাইকের পারফরম্যান্সকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।
• ডুয়াল-চ্যানেল ABS: উচ্চ গতিতে নিরাপদ ব্রেকিং নিশ্চিত করতে মডেলগুলোতে অত্যাধুনিক ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) ব্যবহার করা হয়েছে।
• আকর্ষণীয় ডিজাইন: সম্পূর্ণ এলইডি লাইটিং সেটআপ, ডিজিটাল ডিসপ্লে এবং ম্যাট ফিনিশের ডিজাইন এই বাইকগুলোকে একটি অ্যাগ্রেসিভ এবং আধুনিক লুক দিয়েছে।

নভেম্বর ২০২৫-এ Hyosung বাইকের দাম
বাংলাদেশে Hyosung ব্র্যান্ডের তিনটি মডেলের বর্তমান মূল্য নিচে দেওয়া হলো:
Hyosung Bobber Bike price:
Hyosung GV300R বাইকটির বর্তমান মুল্য ৫,৩৫,০০০ টাকা

Hyosung Cruisers Bike price:
Hyosung GV250DRA বাইকটির দাম ৪,৪৫,০০০ টাকা
Hyosung GV300S বাইকটি বিক্রি হচ্ছে ৪,৮৫,০০০ টাকায়

GV300R মডেলটি ডুয়াল-চ্যানেল ABS সহ অ্যাগ্রেসিভ লুকের জন্য নজর কেড়েছে, আর GV300S ম্যাট ব্ল্যাক ফিনিশযুক্ত পিওর ববার স্টাইল ধরে রেখেছে। Hyosung বাংলাদেশের বাজারে একটি প্রিমিয়াম ক্রুজার সেগমেন্ট তৈরি করে বাইক কমিউনিটিতে দারুন সাড়া ফেলতে প্রস্তুত।

Bike News

CFMoto, one of the best premium motorcycle brands of the time
2026-04-08

Among the few new brands that have entered the country's market since the increase in the CC limit in the motorcycle market in...

English Bangla
BAJAJ BIKE PRICE AFTER EIDUL FITR APRIL 2026
2026-04-07

Bajaj is a very popular brand among the grassroots bike users in the commuter segment in Bangladesh. One of the reasons behind...

English Bangla
Bengali year begin with the joy of Baisakhi with Yamaha
2026-04-05

Yamaha always wants to be with the joy and celebration of the people of the country and reorganizes the price list of each of ...

English Bangla
Yamaha extends Eid offer to extend Eid joy
2026-03-25

People across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...

English Bangla
Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla

Related Motorcycles

Filter