Sunra
Yamaha Banner
Search

বাজারে এলো হিরোর নতুন ৪টি জনপ্রিয় মডেল অ্যাডভান্সড টেকনোলজির সাথে

2023-03-15

বাজারে এলো হিরোর নতুন ৪টি জনপ্রিয় মডেল অ্যাডভান্সড টেকনোলজির সাথে

hero-new-4-popular-models-is-in-market-with-advanced-technology-1678873322.webp

হিরো মটোকর্র্প লিঃ বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে হিরো মটোকর্প সবসময়ই তাদের পন্যের মানউন্নয়নে সচেষ্ট। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে নিয়ে এলো ৪টি জনপ্রিয় মডেলের রিফ্রেশ এডিশন। টেকনোলজী সমৃদ্ধ নতুন মডেলগুলো হচ্ছে: স্প্লেন্ডর প্লাস এক্সটেক, ইগনাইটর এক্সটেক, এইচ এফ ডিলাক্স, হাঙ্ক ১৫০আর (Splendor + XTEC, Ignitor FV XTEC, HF Deluxe BS4 i3S, Hunk 150R) যা মোটরসাইকেল সেগমেন্টে যোগ করেছে নতুন মাত্রা।

যশোরে কোম্পানীর নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্লান্ট-এ ৫ই মার্চ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মডেল গুলোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হিরো মোটরসাইকেল ও নিলয় মটরস্ লিঃ এর উদ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত চ্যানেল পার্টনারবৃন্দ ।

নতুন মোটরসাইকলেগুলি বাজারে হিরোর অবস্থান জোরদার করতে বিশেষ অবদান রাখবে পাশাপাশি উন্নত প্রযুক্তি ও আধুনিক ডিজাইনের কারনে গ্রাহকদের আকৃষ্ট করবে বলে আশাবাদী। শীঘ্রই দেশব্যাপি সকল হিরো শো-রুমে আকর্ষণীয় মূল্যে নতুন মোটরসাইকেলগুলো পাওয়া যাবে ।

লঞ্চের বিষয়ে মন্তব্য করতে গিয়ে হিরো মটোর্কপ লিঃ ( ইন্ডিয়া ) এর হেড অব গ্লোবাল বিজনেস সঞ্জয় ভান বলেন, “বাংলাদশে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বর্পূণ বাজারগুলোর মধ্যে অন্যতম, আমরা এখানে নিয়মিতভাবে আমাদের গ্রাহকদরে জন্য আকর্ষণীয় পণ্য এবং সেবা প্রদানে বদ্ধপরিকর। এই নতুন মোটরসাইকেলগুলোর অত্যাধুনিক ফিচার ও আকর্ষণীয় ডিজাইন গ্রাহকদের নজরকাড়বে। সময় পরিবর্তনের সাথে সাথে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেলগুলো নিজেদের পূনরাবিষ্কার করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিটল নিলয় গ্রুপের এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ। তিনি বলেন, হিরো সুদীর্ঘকাল থেকে বাংলাদেশে সুপরিচিত ব্র্যান্ড। হিরো সব সময়ই বাইকের লো-মেনটেইনেন্স ও হাই মাইলেজ নিশ্চিত সহ প্রযুক্তিগত ভাবে অত্যাধুনিক মানের পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের সাথে সম্পৃক্ত থেকেছে। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম এছাড়াও রয়েছে ইউ এস বি চার্জার ও স্মার্ট কানেক্টিভিটি। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের আস্থা অর্জনকারী মোটরসাইকেল ‍SPLENDOR PLUS এছাড়াও IGNITOR, HF DELUXE, HUNK 150R বাংলাদেশে মানুষের কাছে অত্যান্ত সুপরিচিত ও সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড। আমি নিশ্চিত যে দেশব্যাপী গ্রাহকরা বাইকগুলি খুবই পছন্দ করবে।

একই অনুষ্ঠানে আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে নিলয় মটরস্ লিঃ গ্রাহকদের কথা চিন্তা করে হিরোর সকল মডেলের বাইকের উপর ঈদ অফারের ঘোষণা দিয়েছে, সর্বোচ্চ ১২,০০০/- পর্যন্ত ছাড়ে দেশব্যাপি সকল শো-রুমে অফার মূল্যে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ থাকছে চাঁদরাত পর্যন্ত ।

Bike News

Yamaha giving World Cup Cash Carnival in the World Cup Football Craze
2026-06-07

The World Cup Football Craze is now at its peak among sports lovers and the general public all over the world, and to make the 2...

English Bangla
Yamaha making it safer to rush to your loved ones to spread the joy of Eid
2026-05-23

One of the most desired journeys for a biker is the Eid journey, where almost every public transport in Bangladesh is crowded an...

English Bangla
Vmoto Charges the EV Revolution in Cricket as Bangladesh Completes Historic 2-0 Test Series Whitewash Against Pakistan
2026-05-23

SYLHET, BANGLADESH – In a historic milestone for South Asian sports, the Bangladesh National Cricket Team has secured a monu...

English Bangla
Yamaha Bike Price Before Eid-ul-Adha 2026
2026-05-18

Yamaha usually gives different types of gifts including cash discounts on each bike on various festivals and occasions, keeping ...

English Bangla
Bajaj bikes could enhance the joy of Eid-ul-Adha
2026-05-17

In Bangladesh, the name of Bajaj bikes is different from any other bike among bike lovers and biking communities, one of the rea...

English Bangla
Filter