
খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে হিরোর ১৫০ সিসির একটি বাইক আসছে। সেটি কোন বাইক বা এই বাইকের কি নাম হবে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে খুবই আকর্ষণীয় একটি চমক গ্রাহকদের জন্য হিরো নিয়ে আসতে যাচ্ছে। ১৬০ সিসি সেগমেন্টে খুব সম্প্রতি হিরো কম দামের মধ্যে বেশি ফিরচাস সমৃদ্ধ বাইক নিয়ে এসে গ্রাহকদের মনে ব্যাপক সাড়া ফেলেছে এবং আশা করা যায় সামনে যে নতুন বাইকটি আসছে সেটি দ্বারা হিরো গ্রাহকদের শতভাগ মন জয় করতে সক্ষম হবে। কি বাইক? কেমন হবে দেখতে? কি কি থাকবে ফিচারস হিসেবে? এই প্রশ্নগুলো আপনাদের মত আমাদের মনেও উকি দিচ্ছিলো। তাই আমরা মোটরসাইকেল ভ্যালী আমাদের মত করে জানার চেষ্টা করেছি কি হতে পারে হিরো ১৫০ সিসির নতুন চমক।
প্রায় ১ বছর আগে হিরো নিয়ে এসেছিলো তাদের থ্রিলার বাইকটি যা ১৬৫সিসি সেগমেন্টে তাদের প্রথম বাইক বাংলাদেশের মার্কেটে । যথাযথ মুল্য অত্যাধুনিক ফিচারস থাকার কারণে বাইকারদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয় বাইকটি।তারই ধারাবাহিকতায় এবারও চমকপ্রদ কিছু পাবার আশায় আছে বাইক প্রেমীরা।
এছাড়াও হিরো সব সময় বাংলাদেশের মানুষের রুচি , চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনা করে সকল বাইক প্রস্তুত করে থাকে। বাংলাদেশের মার্কেটে হিরোর যে বাইকগুলো জনপ্রিয় তার মধ্যে হিরো হাংক অন্যতম।
হিরো হাংক কে বাংলাদেশের প্রথম মাস্কুলার বাইক হয়তো ভুল হবে না। হিরো তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রায় সকল বয়সের বাইকারদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয় । এখনও হিরো হাংকের কথা বাইকারদের মাঝে সাড়া ফেলে বাইক প্রেমীরা সবাই হিরো হাংক কে নতুনভাবে আধুনিক ফিচারস সমৃদ্ধ বাইক হিসেবে দেখতে চায়। তবে কি তারই ধারাবাহিকতায় নতুন চমক হতে যাচ্ছে Hero Hunk 150 R?
Hero Hunk 150R যদি হয় নতুন চমক হবে হাংক প্রেমীদের জন্য বড় একটি পাওয়া হবে এই বাইকটি। মাস্কুলার ডিজাইন ও আধুনিক ফিচারস সমৃদ্ধ বাইকটি হিরো বাইক প্রেমীদের জন্য হবে বড় উপহার।
Since the increase in the CC limit in Bangladesh, CFMoto has become the most popular among the new bikes or brands in the market...
English BanglaBajaj is a well-known motorcycle brand among all bike lovers in Bangladesh, every model of which is very popular among the bikin...
English BanglaThe World Cup Football Craze is now at its peak among sports lovers and the general public all over the world, and to make the 2...
English BanglaOne of the most desired journeys for a biker is the Eid journey, where almost every public transport in Bangladesh is crowded an...
English BanglaSYLHET, BANGLADESH – In a historic milestone for South Asian sports, the Bangladesh National Cricket Team has secured a monu...
English Bangla