
বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে সেরা প্রযুক্তি ও তারুণ্যের উপযোগী টু-হুইলার সরবরাহ করার প্রতিজ্ঞার সাথে সঙ্গতি রেখে পৃথিবীর সবচেয়ে বড় টু-হুইলার উৎপাদক হিরো মোটোকর্প বাংলাদেশের বাজারের জন্য নতুন রূপে নিয়ে এলো ইগনিটর ১২৫সিসি মোটরসাইকেল।নজরকাড়া ডিজাইন ও আকর্ষণীয় পারফর্মেন্স এবং জ্বালানি সাশ্রয়ী নতুন ইগনিটর সেরা ফিচারের একটি সম্পূর্ণ প্যাকেজ।
প্রযুক্তি নির্ভর আকর্ষণীয় মোটরসাইকেলটিতে যোগ হয়েছে – সেফটির জন্য ইন্টিগ্রেটেড ব্রেকিং সিষ্টেম (IBS)(যা দ্বারা ব্রেকিং খুব স্বাভাবিক এবং ধীরে ধীরে করা যায়)। জ্বালানী সাশ্রয়ী করার জন্য আইথ্রিএস টেকনোলোজী (i3S)।পরিবেশ বান্ধব শক্তিশালী বিএসফোর (BS4) ইঞ্জিন জ্বালানী সাশ্রয়ী করার জন্য।স্পোর্টিয়ার ফুয়েল ট্যাংক সাথে থ্রিডি লোগো ও টিউবলেস টায়ার।
১২৫ সিসি ইঞ্জিনের আকর্ষণীয় পারফর্মেন্স ছাড়াও মোটরসাইকেলটি রয়েছে রিম ট্যাপ, স্প্লিট গ্রাব রেইল, হাগার ফেন্ডার সহ নতুন ডিজিটাল এনালগ স্পীডোমিটার এবং সার্ভিস ডিউ ইন্ডিকেটরের মতো সুবিধাজনক ও প্রয়োজনীয় ফিচারস।
নতুন ইগনিটর একটি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার দ্বারা চালিত হয়, OHC ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার আউটপুট ৭৫০০ rpm-এ ১১bhp এবং সর্বোচ্চ টর্ক ৬৫০০ rpm-এ ১১ Nm। বাইকটির বেগ মাত্র ৬.২ সেকেন্ডে ০-৬০ কিলোমিটার/ঘন্টা।
শক্তিশালী নতুন ইগনিটর পাওয়া যাচ্ছে ৩টি আকর্ষণীয় রঙে ১. ক্যান্ডি ব্লেজিং রেড ২. টেকনো ব্লু মেটালিক ৩. ব্ল্যাক উইথ স্পোর্টস রেড ।
বর্তমান সময়ে ব্যক্তিগত বাহন হিসেবে ইগনিট হতে পারে সহজ সমাধান। স্টাইলিশ এবং ফিচারস সমৃদ্ধ নতুন ইগনিট ১২৫সিসি মোটরসাইকেল দেশের সব হিরো ডিলারশিপে পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে ১,২৮,৯৯০/- টাকায়।
To make the FIFA World Cup 2026 craze even more exciting, ZEEHO Bangladesh has announced a special campaign for football lovers ...
English BanglaCFMOTO Bangladesh has announced a special campaign for motorcycle enthusiasts in Bangladesh to make the World Cup football craze...
English BanglaSince the increase in the CC limit in Bangladesh, CFMoto has become the most popular among the new bikes or brands in the market...
English BanglaBajaj is a well-known motorcycle brand among all bike lovers in Bangladesh, every model of which is very popular among the bikin...
English BanglaThe World Cup Football Craze is now at its peak among sports lovers and the general public all over the world, and to make the 2...
English Bangla