Sunra
Yamaha Banner
Search

যে কারনে নতুন মডেলের বাইকের স্পেয়ার পার্টস পাওয়া যায় না

2018-06-15

যে কারনে নতুন মডেলের বাইকের স্পেয়ার পার্টস পাওয়া যায় না


Latest-models-vs-Spare-parts


৮০ থেকে ৯০ এর দশকে বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে ইয়ামাহা এবং হোন্ডা একচেটিয়া রাজত্ব করে গেছে। সে সময়ের ইয়ামাহা ১০০, ইয়ামাহা ডিলাক্স, হোন্ডা ১০০, হোন্ডা সিজি১২৫ বা হোন্ডা সিডি৮০ আজও রাস্তায় চলতে দেখা যায়। বলতে গেলে তাদের যন্ত্রাংশ মুদির দোকানে খুজলেও হয়তো পাওয়া যাবে। এখন সময়ের সাথে প্রযুক্তির পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। তাল রাখতে হিমশিম খেতে হচ্ছে। যে কোনো পন্যেই নতুন ফীচারে নতুন মোড়কে হাজির হচ্ছে ক্রেতার সামনে। উদ্দেশ্য ক্রেতাকে আকৃষ্ট করা। আবার ক্রেতারাও স্বাভাবিকভাবেই চান সকল সুবিধা এক সংগে। ফলে নতুন পন্যের চাহিদা সব সময়েই তৈরী হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা দেখা যায় খুচরা যন্ত্রাংশ পাওয়া নিয়ে। নতুন মডেলের মোটরসাইকেলের যন্ত্রাংশ পাওয়া যায়না ঠিক মতো, এমন অভিযোগ প্রায় অধিকাংশ বাইকারেরই। কিন্তু কারন কি?

-একটি মোটরসাইকেল বিক্রি পরবর্তীতে ২-৪ বছরের মধ্যে যন্ত্রাংশ তেমন প্রয়োজন পড়ে না বলে তার আমদানীও হয় কম। ফলে এ সময়ের মধ্যে কারো পার্টসের প্রয়োজন পড়লে সংগ্রহ করে নিতে বেশ সময় লেগে যায়।

-যে সকল ব্র্যান্ডের ঘন ঘন মডেল পরিবর্তন করা হয় সকল মডেলের যন্ত্রাংশ নিয়ে সমস্যায় পড়তেই হয়। কেননা কোনো মডেল ডিসকন্টিনিউ হলে স্বাভাবিকভাবেই সে মডেলের যন্ত্রাংশের সহজলভ্যতা থাকে না।

-ব্রান্ড যদি নতুন হয় তাহলে সেক্ষেত্রেও পার্টস পাওয়া নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়। কেননা কোন পার্টসগুলো প্রয়োজন বেশি বা কোন অংশগুলো বেশি দ্রুত নষ্ট হচ্ছে তা বুঝতেই নতুন ব্রান্ডের কিছু সময় চলে যায়।

-অপ্রচলিত মডেল হলে যন্ত্রাংশের সহজলভ্যতা বা পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে যন্ত্রাংশ বিভিন্ন সোর্সের মাধ্যমে সংগ্রহ করে নিতে বেশি সময়, শ্রম এবং অর্থের অপচয় হয়।

-পার্টস বিক্রেতাগনও সবচেয়ে বেশি প্রচলিত মডেলের পার্টস সংগ্রহে রাখেন বিক্রির জন্য। আনকমন মডেলের জন্য পার্টস কিনে জমা রাখতে চান না।

উপরোক্ত কারনগুলোর কারনেই সাধারনত মোটরসাইকেলের স্পেয়ার পার্টস পেতে সমস্যা হয়ে থাকে। সমস্যার সমাধানে কোম্পানীগুলোর যেমন ভুমিকা রাখা দরকার তেমনি ক্রেতাদেরও সতর্ক থাকা দরকার। তাই বাইকের দ্রুত মডেল পরিবর্তনের পুর্বে ভেবে দেখা দরকার তার স্পেয়ার পার্টস এর সহজলভ্যতা নিয়ে।

Bike News

Vmoto Officially Launches in Bangladesh at the 10th Dhaka Bike Show
2026-04-23

Dhaka, April 23, 2026 — The electric vehicle revolution in Bangladesh has reached a new milestone today. Vmoto, a global power...

English Bangla
Up to 15,000 Taka Cashback with Yamaha in the Festival of Eid
2026-04-21

The country's renowned motorcycle brand, Yamaha, has brought a cashback offer of up to 15,000 Taka for bike lovers on the occa...

English Bangla
On the occasion of Eid-ul-Adha, SUZUKI Bangladesh has once again taken the lead by announcing an offer of 'up to 8,000 Taka'.
2026-04-18

In the motorcycle market of Bangladesh, Eid represents the dream of a new ride. To bring that dream closer, Suzuki Bangladesh ...

English Bangla
Yamaha brings “Summer Wave Extreme Offer”
2026-04-16

Yamaha’s Summer Wave offer, you get every Yamaha bike model at the latest price, which is included in Yamaha’s latest anno...

English Bangla
CFMoto, one of the best premium motorcycle brands of the time
2026-04-08

Among the few new brands that have entered the country's market since the increase in the CC limit in the motorcycle market in...

English Bangla
Filter