Sunra
Yamaha Banner
Search

লিফান কেপিআর ১৬৫সিসিতে ১৫০০০ টাকা ছাড়

2018-08-05

লিফান কেপিআর ১৬৫সিসিতে ১৫০০০ টাকা ছাড়


15000-Taka-cash-discount-at-Lifan-KPR-165R-Motorcycle

জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড লিফান। বাংলাদেশে লিফান আসার পর থেকে তরুণদের মাঝে এই বাইক নিয়ে বিশাল একটা আগ্রহের সৃষ্টি হয়। এত কমদামের মধ্যে প্রিমিয়ামের লুকের বাইক সরবরাহ করায় বাংলাদেশী রাইডারগণ একটু কৌতূহলী হয়ে উঠে। লিফানের বাইক ব্যবহার করার পর তাদের ভ্রান্ত ধারণা দূর হয়ে যায় এবং তরুণ প্রজন্মদের কাছে লিফান ব্র্যান্ড অনেক বড় পরিসরে জায়গা করে নেয়। বাংলাদেশে লিফানের একমাত্র পরিবেশক রাসেল ইন্ড্রাস্টিজ লিমিটেড। রাসেল ইন্ড্রাস্টিজ লিমিটেড বাংলাদেশে লিফান সরবরাহ করে থাকে। লিফানের বাইকগুলো মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মডেল হচ্ছে লিফান কেপিআর। লিফান কেপিআর শুরুতে ১৫০ সিসির বাইক বাংলাদেশে পাওয়া যেত কিন্তু এখন ১৫০ সিসির মত লুক দিয়েই নতুন করে সম্প্রতি বাজারে রাসেল ইন্ড্রাস্ট্রিজ নিয়ে এসেছে লিফান কেপিআর ১৬৫ আর। বাংলাদেশে ১৬৫ সিসি পারমিট পাবার পর লিফানের এই ১৬৫ সিসি বাইকটি ঢুকতে সক্ষম হয়। ফিচারস,পারফরমেন্স সব কিছু মিলিয়ে যারা প্রিমিয়াম বাইকের অনুভূতি পেতে চান তারা কম বাজেটের মধ্যে লিফান কেপিআর কে বেছে নেন। নতুন করে আসা ১৬৫ সিসি কেপিআর ১৫০ এর থেকে ফিচারস ও পারফরমেন্স এর দিক থেকে কিছুটা ভিন্ন।

১৬৫ সিসি কেপিআর এর রয়েছে নতুন ১৬৫ সিসি লিকুয়িড কুল্ড ইএফআই ইঞ্জিন, সুন্দর কালার ও গ্রাফিক্স, নজরকাড়া এক্সজস্ট, ইত্যাদি সব কিছু মিলিয়ে লিফান কেপিআর ১৫০ এর থেকে ১৬৫ সিসি কে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের মার্কেটে লিফান কেপিআর ১৬৫ সিসি সদ্য লঞ্চ করেছে। আর বিভিন্ন সময় রাসেল ইন্ড্রাস্টিজ তাদের বিভিন্ন বাইকের সাথে বিভিন্ন উপলক্ষ্যে অফার দিয়ে আসছে। এই ঈদুল ফিতর কে সামনে রেখে রাসেল ইন্ড্রাস্ট্রিজ নিয়ে এসেছে লিফান কেপিআর ১৬৫ সিসি বাইকে ১৫ হাজার টাকা ছাড়। অর্থাৎ বাইকের পূর্ব মুল্য ছিলো ২,১৯,৯০০ এবং ১৫,০০০ টাকা ছাড় দেবার পর বাইকের মুল্য এখন ২,০৪,৯০০ টাকা। এই অফার যাতে কারও হাত ছাড়া না হয় সেজন্য রাসেল ইন্ড্রাস্ট্রিজ বিশাল একটা সময় বেঁধে দিয়েছে যা ৩১ শে আগস্ট পর্যন্ত এই অফার চলবে । তাই যারা লিফান প্রেমি রাইডার আছেন তারা আর দেরি না করে আপনার পছন্দের কালারের বাইকটি আজই লুফে নিন।

রাসেল ইন্ড্রাস্টিজ লিফানের আরও যে সকল বাইক বিক্রি করে তাদের মধ্যে রয়েছে। লিফান গ্লিন্ট ১০০ সিসি, লিফান কেপিআর ১৫০ ও ১৬৫ সিসি, লিফান কেপিএস ১৫০ সিসি এবং লিফান কেপিটি ১৫০ সিসি। ধীরে ধীরে চাইনিজ এই ব্রান্ডের প্রতি মানুষের আস্থা বাড়ছে তাই আশা করা যায় আমাদের দেশে অন্যান্য নামীদামী ব্র্যান্ডগুলোর মতই লিফান কেপিআর বাজারে বিশাল জনপ্রিয়তা অর্জন করবে।

Bike News

Yamaha making it safer to rush to your loved ones to spread the joy of Eid
2026-05-23

One of the most desired journeys for a biker is the Eid journey, where almost every public transport in Bangladesh is crowded an...

English Bangla
Vmoto Charges the EV Revolution in Cricket as Bangladesh Completes Historic 2-0 Test Series Whitewash Against Pakistan
2026-05-23

SYLHET, BANGLADESH – In a historic milestone for South Asian sports, the Bangladesh National Cricket Team has secured a monu...

English Bangla
Yamaha Bike Price Before Eid-ul-Adha 2026
2026-05-18

Yamaha usually gives different types of gifts including cash discounts on each bike on various festivals and occasions, keeping ...

English Bangla
Bajaj bikes could enhance the joy of Eid-ul-Adha
2026-05-17

In Bangladesh, the name of Bajaj bikes is different from any other bike among bike lovers and biking communities, one of the rea...

English Bangla
World famous Japanese bike brand Yamaha is looking for dealers
2026-05-14

Among the few motorcycle brands that are at the top of the premium segment in Bangladesh, Yamaha is one of the most popular mo...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter