|
এইচইটি বা হোন্ডা ইকো টেকনোলোজি হচ্ছে হোন্ডা কোম্পানীর অভিনব একটি প্রযুক্তি যা ইগনিশন সিস্টেম উন্নত করে , ট্রান্সমিশন সিস্টেম অপ্টিমাইজ করে এবং ইঞ্জিনের ভেতরের ঘর্ষণ নিয়ন্ত্রণ করে যা ফলে ইঞ্জিন পারফরমেন্স সঠিক রেখে মাইলেজ বৃদ্ধি পায়। হোন্ডা ইকো টেকনোলজি আবিষ্কারের পরে এটা হোন্ডার তৈরি কিছু বাইক যেমন হোন্ডা একটিভা, এভিয়েটর, ড্রিম ইয়োগা, ড্রিম নিও সহ আরও কিছু মডেলের বাইকে এই প্রযুক্তি বাস্তবায়ন করা হয় । এই বাস্তবায়নের পরে হোন্ডা দাবি করে যে তাদের এই প্রযুক্তি ইঞ্জিন পারফরমেন্স সঠিক রেখে অধিকতর মাইলেজ নিশ্চিত করে যে মাইলেজের টাইটেল দিয়েছে “ স্বপ্নের মাইলেজ” । এইচইটি প্রযুক্তির ফলে হোন্ডা তাদের বাইকের ইঞ্জিনগুলোতে অফসেট ক্রাংক ব্যবহার করে ঘর্ষণ কমিয়েছে, ইঞ্জিনে উন্নত পার্টস ব্যবহার করে অধিক ওজন নিয়ন্ত্রণ করেছে, লো টেনশন পিস্টন রিং এবং উন্নত বিয়ারিং ওয়েল সিল ব্যবহার করে এবং অধিকতর স্পার্ক তৈরিতে সক্ষম নিকেল স্পার্ক প্লাগ ব্যবহার করে ইঞ্জিনের পারফরমেন্স আরও উন্নত করতে সচেষ্ট হয়েছে। এছাড়াও হোন্ডা ইকো টেকনোলোজি রাইডারকে কম্বি ব্রেকিং সিস্টেম, হোন্ডা ম্যাটিক সিস্টেম , ফুয়েল ইঞ্জাকশান সিস্টেম এবং আইডিয়েল স্টপ সিস্টেম অফার করে থাকে। |
The Royal Enfield Hunter 350 is currently a highly popular name in the premium motorcycle market of Bangladesh. This bike is a...
English BanglaCurrently, the demand for premium cruiser bikes is rapidly increasing in the Bangladeshi motorcycle market. Keeping this deman...
English BanglaMy name is Md. Nazir Hossain, and I work as a contractor. Due to my profession, I need to travel to different places every day...
English Bangla