2022-12-01

সুজুকি জিক্সার বাইকের জন্য সেরা ৫টি ইঞ্জিন অয়েল

engine oil-1669890423.jpg

সুজুকি বিশ্বের একটি স্বনামধন্য বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে তারা বিশ্বের সেরা বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে অবস্থান করছে, তারা স্পোর্টস বাইকের জন্য বেশি বিখ্যাত হলেও তাদের কমিউটার বাইক রয়েছে, যা আমাদের দেশে বেশ জনপ্রিয়, সুজুকি বাংলাদেশে অধিক জনপ্রিয় হওয়ার অন্যতম কারন তাদের জিক্সার সিরিজ, যা ২০১৪ সালে প্রথম লঞ্চ হয় এবং এখন পর্যন্ত এই মডেল বাজারের নতুন বাইকের সাথে প্রতিযোগিতা করছে, সুজুকি জিক্সার ১৫৫ সিসির নেকেড স্পোর্টস ও জিক্সার এস এফ স্পোর্টস বাইক, এর ব্যবহারকারীর সংখ্যা অনেক এবং এটি বাংলাদেশের অন্যতম অধিক বিক্রিত বাইকের মধ্যে অন্যতম, সুজুকি জিক্সারের জন্য সেরা ৫টি ইঞ্জিন অয়েল নিম্নে উল্লেখ করা হলো।

1. Motul 7100 10W40-1668940197-1670756025.jpg
Motul 7100 10W40: সুজুকি তাদের বাইকে ব্যবহারের জন্য সর্বদা মটুলের ইঞ্জিন অয়েল রেকোমেন্ড করে থাকেন, Motul 7100 সিন্থেটিক ইঞ্জিন অয়েল বেশির ভাগ জিক্সার ইউজার ব্যবহার করে থাকে, এর পারফর্মেন্স এবং ইঞ্জিন স্মুথনেস অনেক ভালো, এর ড্রেন পিরিয়ড ২২০০-২৫০০+ কিলোমিটার, যা এই বাজেটের ইঞ্জিন অয়েল হিসাবে যথেষ্ট এছাড়া এটি মটুলের অন্যতম অধিক বিক্রিত ইঞ্জিন অয়েলের মধ্যে একটি, এর বর্তমান বাজার মূল্য ১৪০০ টাকা।

2. Mobil-Racing-4T-10W40-1631790886-1670756831.jpg Mobil Racing 4T 10W40: মবিল বিশ্বের সর্বাধিক পরিচিত লুব্রিকেন্ট ব্র্যান্ড এর মধ্যে অন্যতম, সাধারন মানুষেরা ইঞ্জিন অয়েল বলতে মবিল বুঝিয়ে থাকেন, এর ব্যবহারকারীরা এই ইঞ্জিন অয়েল দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছে, তারা এটি থেকে ভালো পারফর্মেন্স পাচ্ছেন, এবং অন্যদের এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, এই অয়েল ব্যবহারের পরে তারা ইঞ্জিন স্মুথনেস ভালো পেয়েছেন এবং গেয়ার শিফটিং আগের তুলনায় ভালো পেয়েছেন, এই ইঞ্জিন অয়েল ২৫০০-২৮০০+ কিলোমিটার ব্যবহার করা যাবে, বর্তমানে এর দাম ১৫৪০ টাকা।


3. liquimoly 10w 40 synthetic-1644394431-1670755808.jpg
Liqui Moly 10W-40 Full Synthetic: লিকুই মলি ইঞ্জিন অয়েল খুব কম সময়ে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে, এর মূল কারন তারা দাম অনুযায়ী পন্যের মান ভালো দিয়ে থাকে, এছাড়া তারা বাইকের জন্য সকল প্রকার লুব্রিকেটিং প্রোডাক্ট নিয়ে এসেছেন, তাদের ইঞ্জিন অয়েল পারফর্মেন্স বাইকের জন্য ভালো, এই ইঞ্জিন অয়েলের ড্রেন পিরিয়ড ২২০০-২৫০০+ কিলোমিটার, বাজারে এটি ১৪৫০ টাকায় পাবেন।

4. shell-10w-40-1632201406-1670755945.jpg
Shell Advance Ultra 4T 10W-40: এই ইঞ্জিন অয়েল ব্যবহারে আপনার বাইকের সাউন্ড এবং ইঞ্জিন স্মুথনেস ভালো পাবেন, তবে এর হিটিং ইস্যু রয়েছে, তবে এটি গুরুত্বর সমস্যা নয়, অনেক জিক্সার ব্যবহারকারীরা এই অয়েল বাইক ব্যবহারের শুরু থেকেই ব্যবহার করে আসছে, এটি ২৫০০+ কিলোমিটার ব্যবহার করা যাবে, এর দাম বর্তমানে ১৩৫০ টাকা।


5. Motul 300v 10w40-1632380187-1670755849.jpg
Motul 300V fully synthetic: Motul 300V একটি মটূলের ফ্লাগশিপ ইঞ্জিন অয়েল এবং এতে সেরা পারফর্মেন্স এর জন্য তৈরি করা হয়েছে, সাধারনত এই ইঞ্জিন অয়েল স্পোর্টস ও প্রিমিয়াম বাইকে ব্যবহার হয়ে থাকে, এর কারন এই ইঞ্জিন অয়েল একটানা দীর্ঘ সময় পর্যন্ত এর পারফর্মেন্স এবং স্মুথনেস ধরে রাখতে পারে, আপনি যদি উচ্চ আরপিএম এ বাইক রাইড করেন এবং লং রাইড করে থাকেন তবে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করে ভালো পারফর্মেন্স এবং স্মুথনেস পাবেন এই ইঞ্জিন অয়েল ২৫০০-২৮০০+ কিলোমিটার ব্যবহার করা যাবে,, এর দাম বর্তমানে ১৬৫০ টাকা।

আমরা সুজুকি জিক্সারের জন্য সেরা ৫টি ইঞ্জিন অয়েল উল্লেখ করেছি, এসব সিন্থেটিক ইঞ্জিন অয়েল তবে আপনি চাইলে এই কোম্পানির মিনারেল ও সেমি-সিন্থেটিক অয়েল ব্যবহার করতে পারেন, অব্যশই ইঞ্জিন অয়েল গ্রেড মেইন্টেন করে ব্যবহার করবেন।

Oil News

yamaha news-1767609937.jpg
Yamaha Service like a Boss, Season-7, 10% discount on Yamalube
calender 2026-01-05

This campaign includes 15 free point check-ups, as well as 10% discount on spare parts and Yamalube. There will also be a separate...

English Bangla
Yamalub Key Features-1766831406.png
Yamalube Engine Oils Key Features
calender 2025-12-27

Yamalube Engine Oil is a premium engine lubricant specially designed by Yamaha, which is formulated to meet the specific needs of ...

English Bangla
WhatsApp Image 2025-11-25 at 5.12.45 PM-1764842599.jpeg
Which Engine Oil Is Best for Your Bike?
calender 2025-12-04

A bike’s performance largely depends on the engine oil you use. Generally, engine oils are of three types — Mineral, Semi-S...

English Bangla
why Yamalub-1764479467.png
Why should a biker use Yamalube engine oil for his bike?
calender 2025-11-30

A biker, particularly one who rides a Yamaha motorcycle, should purchase Yamalube engine oil because it is a "liquid engine comp...

English Bangla
Yamalub Price in october-1760940949.jpg
Yamalube Engine Oil Price in Bangladesh October 2025
calender 2025-10-20

Yamalube is a renowned engine oil brand in Bangladesh, most of whose products are used in premium quality bike models, one of th...

English Bangla