Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশে যাত্রা শুরু নোলান এবং এক্স-লাইট হেলমেটের

2021-10-02

বাংলাদেশে যাত্রা শুরু নোলান এবং এক্স-লাইট হেলমেটের

Nolan-X-Lite-helmets-1633173091.jpg
এসিআই মোটরস লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে দুটি নতুন প্রিমিয়াম হেলমেট ব্র্যান্ড নিয়ে এলো, যেগুলোহচ্ছে নোলান এবং এক্স-লাইট। গতকাল একটি গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে এই দুটি হেলমেট ব্র্যান্ড আমাদের দেশে স্পটলাইট হয়েছে।


নিরাপদে রাইডিং এর ক্ষেত্রে, হেলমেট হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি গিয়ারগুলোর মধ্যে একটি যা আমাদের বাইক চালানোর জন্য খুব বেশি প্রয়োজন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মোটরসাইকেল তৈরীকারক কোম্পানি এবং ডিস্ট্রিবিউটার নিরাপত্তার এই বিষয়টিকে আলোকিত করছে এবং বিভিন্ন হেলমেট ব্র্যান্ডের প্রচার করছে। এই দিক দিয়ে এসিআই মোটরস, ইয়ামাহা মোটরবাইকের একমাত্র ইম্পোর্টার এবং পরিবেশক, তারা ইতালিয়ান দুটি প্রিমিয়াম হেলমেট ব্র্যান্ড চালু করলেন গতকাল। "নোলান এবং এক্স-লাইট" উভয়ই ইতালিয়ান ব্যান্ড এবং প্রিমিয়াম কোয়ালিটি ও কর্মক্ষমতা থাকার কারণে তারা বিশ্বজুড়ে স্বীকৃত। দুটি ব্রান্ডের সকল হেলমেট সার্টিফাইড এবং বিশেষভাবে হেভি-ডিউটি বাইক এর জন্য প্রস্তুতকৃত। সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই হেলমেটগুলি আকর্ষনীয় ফিচারসম্পন্ন সেই সাথে দেখতেও সুন্দর। ১৫০০০ টাকা থেকে শুরু হচ্ছে নোলান হেলমেটের দাম। অন্যদিকে, এক্স-লাইট হেলমেটের তালিকা শুরু হয় ৫০০০০ টাকা থেকে।


Nolan-X-Lite-helmets-1-1633173122.jpg
আপনি প্রি বুকিং এর মাধ্যমে আপনার নোলান এবং এক্স-লাইট হেলমেটগুলি কিনে ফেলতে পারেন এবং গতকাল লঞ্চ হওয়ার ঠিক পরেই প্রি-বুকিং শুরু হয়ে গেছে। প্রি-বুক করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন: https://forms.gle/eUEHhobVo82KNtqZ6


EMI সুবিধা সহ নোলান এবং এক্স-লাইট হেলমেটের প্রতিটি প্রি-বুকের সাথে 10% ছাড় পাচ্ছে।


আজ ২রা অক্টোবর থেকে ডেলিভারি শুরু হচ্ছে।


নোলান এবং এক্স-লাইট হেলমেটের প্রিমিয়াম কালেকশনের অভিজ্ঞতা নিন এবং নিরাপত্তার সাথে আপনার পথ চলুন।

Bike News

Eid offers continue on CFMoto bikes even after Eid
2026-06-09

Since the increase in the CC limit in Bangladesh, CFMoto has become the most popular among the new bikes or brands in the market...

English Bangla
Bajaj Bike Price Ahead of FIFA World Cup 2026
2026-06-08

Bajaj is a well-known motorcycle brand among all bike lovers in Bangladesh, every model of which is very popular among the bikin...

English Bangla
Yamaha giving World Cup Cash Carnival in the World Cup Football Craze
2026-06-07

The World Cup Football Craze is now at its peak among sports lovers and the general public all over the world, and to make the 2...

English Bangla
Yamaha making it safer to rush to your loved ones to spread the joy of Eid
2026-05-23

One of the most desired journeys for a biker is the Eid journey, where almost every public transport in Bangladesh is crowded an...

English Bangla
Vmoto Charges the EV Revolution in Cricket as Bangladesh Completes Historic 2-0 Test Series Whitewash Against Pakistan
2026-05-23

SYLHET, BANGLADESH – In a historic milestone for South Asian sports, the Bangladesh National Cricket Team has secured a monu...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter